Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ত্বকের যত্নে ক্যামোমিল ফেস প্যাক

Googleplus Pint
#1
ত্বকের যত্নে আমরা ঘরোয়া অনেক উপাদানই ব্যবহার করে থাকি। আর ক্যামোমিল এমনই একটি উপাদান যা ত্বকের রুক্ষতা দূর করে কোমল ও মসৃণ করতে সাহায্য করে। এটি রুক্ষ ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্য ফিরিয়ে আনে।
আজকের আয়োজনে থাকছে ক্যামোমিল দিয়ে তৈরি তিনটি ফেস প্যাক, যার পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডট কম’-এ। কীভাবে এই প্যাকগুলো তৈরি করবেন চলুন ঝটপট জেনে নেওয়া যাক।
পদ্ধতি : ১
যা যা লাগবে : ওটস আধা কাপ, বেকিং সোডা চা চামচ, মধু এক টেবিল চামচ, সাদা চিনি দুই টেবিল চামচ ও ক্যামোমিল টি সিকি কাপ (কড়া লিকার)।
যেভাবে ব্যবহার করবেন
এক কাপ ক্যামোমিল টি ঘন করে নিন। একটি পাত্রে ওটস, বেকিং সোডা ও মধু মিশিয়ে দুই টেবিল চামচ ক্যামোমিল টি দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণ যদি বেশি শুকনো মনে হয় তবে আরো সামান্য পরিমাণে টি দিয়ে দিন। এরপর সাদা চিনি দিন। মুখ ধুয়ে আঙুল দিয়ে মাস্কটি পুরো মুখে লাগিয়ে নিন। পাঁচ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। গোসলের আগে এই মাস্কটি ব্যবহার করতে পারেন। সবশেষে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
পদ্ধতি : ২
যা যা লাগবে : অলিভ অয়েল সিকি কাপ, সাদা চিনি আধা কাপ ও একটি ক্যামোমিল টি ব্যাগ।
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে ক্যামোমিল টি ব্যাগটি খুলে নিন। এতে সাদা চিনি ও অলিভ অয়েল দিয়ে ভালো করে মেশান। বায়ুরোধক বক্সে মিশ্রণটি সংরক্ষণ করতে পারেন। মুখ ধুয়ে মাস্কটি পুরো মুখে লাগিয়ে নিন। খেয়াল রাখবেন চোখের চারপাশে যেন না লাগে। ১০-২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন।
পদ্ধতি : ৩
যা যা লাগবে : ক্যামোমিল টি ব্যাগ একটি, ওটমিল এক টেবিল চামচ, মধু দুই টেবিল চামচ ও আমন্ড অয়েল দুা-তিন ফোঁটা।
যেভাবে ব্যবহার করবেন
ক্যামোমিল টি ব্যাগ খুলে একটি পাত্রে নিয়ে নিন। এরপর মধু, ওটমিল ও আমন্ড অয়েল সব দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মাস্কটি পুরো মুখে লাগিয়ে ১০-২০ মিনিট রাখুন এবং পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। কারণ ক্যামোমিল ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বেশ কার্যকরী।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,230 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,441 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,008 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,502 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,053 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,355 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,441 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,567 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,407 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,510 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)