Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ডিম কি সত্যিই তারুণ্য ধরে রাখে?

Googleplus Pint
#1
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা ঝুলে যাওয়া ত্বক টানটান রাখতে সাহায্য করে। এ ছাড়া এতে ভিটামিন বি২ ও বি৩ রয়েছে, যা ত্বকের পানিশূন্যতা দূর করে এবং বলিরেখা পড়তে দেয় না। আর ডিমের জিঙ্ক চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। এ ছাড়া ডিমের ফ্যাট ও পানি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বক নরম ও মসৃণ রাখে। মোটকথা, ডিম ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগায় এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে, যা তারুণ্য ধরে রাখে।
তারুণ্য ধরে রাখতে ত্বকে ডিম কীভাবে ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন :
ডিম, টক দই ও অ্যাভোকাডো
একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ চটকানো অ্যাভোকাডো ও এক টেবিল চামচ টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মধু ও ডিম
এক টেবিল চামচ মধুর সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কলা, ডিমের কুসুম ও আমন্ড অয়েল
একটি ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ চটকানো কলা ও কয়েক ফোঁটা আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন, লেবুর রস ও ডিমের সাদা অংশ
একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ বেসন ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
শসা ও ডিমের সাদা অংশ
একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ শসার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,230 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,441 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,008 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,502 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,053 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,355 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,441 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,566 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,406 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,509 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)