Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ঝগড়ার পর সঙ্গীর সঙ্গে যা করবেন না

Googleplus Pint
#1
সংসারে টুকটাক ঝগড়া তো হবেই। কিন্তু যদি সবকিছু মিটমাট করতে চান তাহলে ঝগড়ার পর কিছু কাজ সঙ্গীর সঙ্গে না করাই ভালো। এ ক্ষেত্রে রিডার্স ডাইজেস্টের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
১. সঙ্গীর সামনে এমন ভাব দেখাবেন না, যেন কিছুই হয়নি। এতে সঙ্গীর রাগ আরো বেড়ে যাবে। আর ঝগড়াও সহজে শেষ হবে না।
২. ঝগড়ার পর দীর্ঘ সময় নিজেদের মধ্যে দূরত্ব ধরে রাখবেন না। এতে সম্পর্কের মাঝে টানাপড়েন লেগেই থাকবে।
৩. সঙ্গী ঝগড়া নিয়ে দুঃখ প্রকাশ করলে কিংবা কোনো বিষয়ে ক্ষমা চাইলে সঙ্গে সঙ্গে মেনে নিন। কোনোভাবেই সঙ্গীর সঙ্গে ওই মুহূর্তে এমন কোনো আচরণ করবেন না যে সঙ্গী বিব্রত অনুভব করে। তাহলে পরবর্তী সময়ে তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা কাজ করবে না।
৪. ঝগড়ার সময় বলা কোনো কথা পরে বলার চেষ্টা করবেন না। রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে। সেগুলো যদি ধরে বসে থাকেন তাহলে নিজেদের সুখই নষ্ট হবে।
৫. ঝগড়ার পর সঙ্গী একা থাকতে চাইলেও তাকে বেশিক্ষণ একা থাকতে দেবেন না। কারণ সে চায় আপনি তার পাশেই থাকুন।
৬. ঝগড়া মিটমাট করতে সঙ্গীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাইবেন না। এতে সঙ্গী আরো বেশি বিরক্ত হবে এবং আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ কমে যাবে।
৭. ঝগড়া মিটে যাওয়ার পর এর কারণ নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। এতে আবারও ঝগড়া শুরু হয়ে যেতে পারে।
৮. অফিসে আজ ঝামেলা হয়েছে কিংবা রাস্তায় অনেক জ্যাম ছিল এ কারণে মাথা গরম- ঝগড়ার পেছনে এমন অজুহাত না দেখানোই ভালো।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,202 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,420 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,985 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,477 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,030 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,336 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,414 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,542 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,384 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,487 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)