Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সুখী দম্পতিরা সোশ্যাল মিডিয়ায় যা করেন না

Googleplus Pint
#1
সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করা কিংবা স্ট্যাটাস দেওয়া খারাপ কিছু নয়। তবে ব্যক্তিগত বিষয়গুলো সুখী দম্পতিরা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের জানানোটা খুব একটা পছন্দ করেন না। তাঁরাও অন্য সবার মতো ছবি দেন, স্ট্যাটাস দেন। কিন্তু কিছু বিষয় তাঁরা একান্তই নিজেদের জন্য রেখে দেন। কেন তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের সব কথা বলেন না, তার কিছু কারণ তুলে ধরা হয়েছে ব্রাইটসাইড ওয়েবসাইটে। একনজরে দেখে নিতে পারেন।
১. যখন মানুষ তাঁদের নিজেদের সম্পর্কে সুখী থাকে, তখন সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করতে চান না। তাঁরা নিজেদের সময় দেন। প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেন। এর মানে এই নয় যে তাঁরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। তাঁরাও ছবি দেন, স্ট্যাটাস দেন। কিন্তু ব্যক্তিগত রাগ, ক্ষোভ কিংবা ভালোবাসা প্রকাশ করেন না।
২. সুখী দম্পতিরা খুব ভালো করেই জানেন, নিজেদের সম্পর্কের ঝামেলাগুলো নিজেরাই সমাধান করতে পারবেন; সোশ্যাল মিডিয়ায় জানিয়ে কোনো লাভ নেই। এতে শুধু মানুষ উপহাসই করবে। এত মধুর সম্পর্ক নিয়ে মানুষ হাসাহাসি করবে, এটা কখনোই তাঁরা চান না।
৩. সুখী দম্পতিরা জীবনে কতটা সুখী, সেটা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের জানাতে চান না। কারণ তাঁরা জানেন যে, তাঁদের সুখের মুহূর্তগুলো দেখে অন্যরা হিংসা করবে। তাঁদের সামনে অবশ্য প্রকাশ করবে না। তাই অযথা অন্যের হিংসা বাড়িয়ে লাভ কি বলুন?
৪. যাঁরা সত্যিকারের সুখী, তাঁরা অন্যের কাছে নিজেদের সুখ প্রমাণের জন্য ব্যস্ত থাকেন না; বরং তাঁরা নিজেরা একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য ব্যাকুল থাকেন। এতেই প্রমাণ হয়, তাঁরা একে অন্যকে কতটা ভালোবাসেন এবং ব্যক্তিগত জীবনে তাঁরা কতটা সুখী।
৫. সবচেয়ে বড় কারণ হলো, সুখী দম্পতিরা সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা ঘাঁটাঘাঁটি করতে পছন্দ করেন না। কারণ, তাঁরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করতে চান না এবং অন্যদের থেকে নিজেদের বেশি সুখীও প্রমাণ করতে চান না। তাঁরা শুধু নিজেদের সুখের চিন্তাই করেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,250 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,455 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,030 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,518 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,073 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,372 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,462 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,580 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,424 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,529 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)