Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

শিরোনাম আপরাধ কাণ্ডে বাধ্য হয়ে অবসরে ৫০৪ পুলিশ ২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার দ্বিতীয়

Googleplus Pint
#1
অনলাইন ডেস্ক: নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : আমার আম্মা হচ্ছেন কিডনির রোগী। উনাকে ডাক্তার একদম হাঁটু গেড়ে বসতে নিষেধ করে দিয়েছেন। তো, উনি চেয়ারে বসে নামাজ পড়েন। সূরা ও রুকু দাঁড়িয়ে করেন। কিন্তু সেজদাহ চেয়ারে বসে বালিশে দেন অথবা ইশারায় সেজদাহ দেন। কিন্তু আমি আমাদের এলাকার মসজিদে লেখা দেখলাম যে চেয়ারে বসে নামাজ পড়া অকাট্যভাবে নাজায়েজ। তাহলে আমার আম্মা কীভাবে নামাজ পড়বেন, যেহেতু তাঁর বসা একদম নিষেধ।

উত্তর : চেয়ারে বসে নামাজ পড়া অকাট্যভাবে হারাম বা নিষিদ্ধ, এ রকম কোনো দলিল আছে বলে আমার জানা নেই। অকাট্যভাবে এটি দলিলবিহীন কথা। কারণ, ওজরের জন্য যেকোনো অবস্থায় সালাত আদায় করা জায়েজ। ওজরের জন্য যদি শুয়ে নামাজ পড়া যায়, ইশারায় নামাজ পড়া যায়, তাহলে বসে পড়া যাবে না কেন?

কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবানাহুতায়ালা বলেছেন, ‘তোমাদের সাধ্যে যতটুকু কুলায়’ (সূরা-তাগাবু)। সুতরাং কেউ যদি দাঁড়াতে না পারেন, তিনি বসে পড়বেন; কেউ যদি বসতে না পারেন, তিনি শুয়ে পড়বেন; আর শুয়েও পড়তে না পারলে তিনি যেভাবে পারেন, সেভাবেই নামাজ পড়বেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। সুতরাং ‘অকাট্যভাবে’ এটি দলিলবিহীন বক্তব্য।

ওজরের মাসয়ালা কোনোভাবেই স্বাভাবিক মাসয়ালার ওপর করার বৈধতা নেই। ইমাম শাফি (রা.) বলেছেন, ‘যখন কোনো কারণে মানুষের ওপর কোনো বিষয় কঠিন, সংকীর্ণ হয়ে যায়, তখন ইসলাম এটাকে প্রশস্ত করে দেয়, সহজ করে দেয়।’ এটা সহজ করে দেওয়া হয়েছে। এটি একেবারেই জায়েজ। যাঁরা ফতোয়া দিয়েছেন, তাঁরা আন্দাজে ফতোয়া দিয়েছেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  সততা কি বা সততা কাকে বলে? Abu Shafiq 0 2,302 08-20-2022, 09:34 PM
Last Post: Abu Shafiq
  Help Wordpress webmaster? rjmister24 1 3,249 12-20-2017, 08:55 PM
Last Post: Hasan
  [প্রশ্ন-উত্তর] এডমিন ভাই একটা প্রশ্ন Mashkib 0 2,516 06-21-2017, 04:08 PM
Last Post: Mashkib
  [প্রশ্ন-উত্তর] এই সাইট এ কোন পোস্ট করা হয় না,,,,? Salim Ahmad 2 4,096 06-08-2017, 11:08 PM
Last Post: Salim Ahmad
  নাপাক অবস্থায় খাবার গ্রহণ করা জায়েজ আছে কী? Hasan 0 2,763 02-28-2017, 11:50 PM
Last Post: Hasan
  ইসলামে সেলফি তোলা কি জায়েজ? Hasan 0 2,648 02-28-2017, 10:03 PM
Last Post: Hasan
  অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করতে পারবে কি? Hasan 0 2,372 02-28-2017, 10:03 PM
Last Post: Hasan
  দাড়ি না রাখা কি হারাম? Hasan 0 2,451 02-28-2017, 10:02 PM
Last Post: Hasan
  জান্নাতে পুরুষরা কি ৭২টি হুর পাবে? Hasan 0 2,467 02-28-2017, 10:02 PM
Last Post: Hasan
  অজুরত অবস্থায় কথা বলা যাবে কি? Hasan 0 2,303 02-28-2017, 10:01 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)