Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

'আমার দেশ সব কিছুকে ছাড়িয়ে গেছে'

Googleplus Pint
#1
আন্তর্জাতিক ডেস্ক:ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশে সেনা শাসন জারির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, দেশের মাদক পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে তিনি হয়তো সামরিক শাসন জারি করতে পারেন। গতকাল শনিবার দাভাও শহরে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

দুতের্তে জানিয়েছেন, তার এই পদক্ষেপের উদ্দেশ্য হবে কেবল ফিলিপাইনের জনগণ ও দেশের তরুণদের হেফাজত করা।

গত বছর মে মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দুতের্তে। এরপর থেকে তার ঘোষিত মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছে ৬ হাজারের বেশি লোক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার পরও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ দুতের্তে।

শনিবার প্রেসিডেন্ট জানান, ফিলিপাইন যাতে একটি মাদকরাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য তিনি কাজ করছেন।

তিনি বলেন, ‘আমি যদি চাই এবং পরিস্থিতি যদি আরো খারাপের দিক যায়, তাহলে আমি সেনা শাসন ঘোষণা করতে পারি। কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমার দেশ সব কিছুকে ছাড়িয়ে গেছে, এমনকি সীমাবদ্ধতাকেও।’

দুতের্তে বলেন, ‘আমি আপনাদেরকে বলছি, আমাকে যদি সেনা শাসন ঘোষণা করতে হয়, তাহলে আমি এটা করব। এটা আক্রমণ, বিপ্লব কিংবা বিপদের জন্য নয়। আমি এটা ঘোষণা করব আমার জাতিকে রক্ষা করার জন্য।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ২০১৭ সালের নোবেল জয়ী ব্যাক্তিদের সম্পূর্ণ তালিকা। MMHA 4 3,962 12-06-2017, 10:48 PM
Last Post: MMHA
  [সারাবিশ্ব] তিন বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার Hasan 0 2,482 09-11-2017, 01:39 AM
Last Post: Hasan
  [সারাবিশ্ব] রাতের অন্ধকারে সেক্স-র্যাকেট! আরো এক ভন্ড বাবা আটক! ০১ সেপ্ট Rakib 0 2,984 09-01-2017, 10:42 AM
Last Post: Rakib
  দ্বিতীয় কন্যা সন্তান ‘আগস্টের’ বাবা হলেন মার্ক জাকারবার্গ Hasan 0 2,292 08-29-2017, 03:47 PM
Last Post: Hasan
  ফেইসবুকে ধর্মাবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড bdyousufctg 0 3,790 06-12-2017, 12:01 AM
Last Post: bdyousufctg
  ট্রাম্প ‘অবৈধ’ প্রেসিডেন্ট Playboy 0 2,491 03-20-2017, 09:55 AM
Last Post: Playboy
  ঘুষের তথ্য দিলে মিলবে অর্থ Hasan 0 2,512 02-27-2017, 11:18 PM
Last Post: Hasan
  প্রেমিকা বিরক্ত হয়ে বিছানা থেকে লাথি দিয়ে প্রেমিককে হত্যা! Hasan 0 2,632 02-23-2017, 09:17 AM
Last Post: Hasan
  হিযাব পরতে পারবে তুরস্কের নারী সেনাসদস্যরা Hasan 0 2,375 02-23-2017, 09:07 AM
Last Post: Hasan
  ট্রাম্পের গাড়িবহরে হামলা! Hasan 0 2,814 02-18-2017, 05:12 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)