Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

বেকারদের জন্য সুখবর দিল ফেসবুক!

Googleplus Pint
#1
ফেসবুক নিয়ে আসছে আরও এক নতুন ফিচার। চাকরির সন্ধান মিলবে ফেসবুকেই। পেশাদার দুনিয়ায় এখনও যারা পা রাখেননি তাদের জন্য ‘চাকরির প্রোফাইল’ তৈরি করার কথা ভাবছে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক। অ্যাকাউন্টেই থাকবে সমস্ত তথ্য। নাম, বয়স, ঠিকানা, পড়াশুনার সঙ্গে কর্মজীবনের অভিজ্ঞতার বিবরণ। সব মিলিয়েই তৈরি হবে চাকরির প্রোফাইল।

অবশ্যএখনও ফেসবুকে এই সেটিং রয়েছে যেখানে অ্যাকাউন্ট ব্যবহারকারী অনায়াসেই তার কর্মজীবন নিয়ে তথ্য দিতে পারেন। তবে বিষয়টিকে আরও বিশেষায়িত করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী পেয়ে যাবেন ‘কর্মক্ষেত্রের নোটিফিকেশন’।

একজন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী চাইলেই সেই ‘কর্মক্ষেত্রের নোটিফিকেশন’ দেখতে পারেন আবার চাইলে ‘ইগনোর’ করতে পারেন। ব্যক্তি স্বাতন্ত্র এবং স্বাধীনতাকে প্রাধান্য দিয়েই ফেসবুক নিয়ে আসতে চাইছে ‘জব ফিচার’।

মূলত যাদের লিঙ্কডইন কিংবা মনস্টার ডট কমে প্রোফাইল নেই তারা ফেসবুকেই নিজেদের জব প্রোফাইল বানিয়ে নিতে পারবেন। এমনকি একজন চাকরি প্রার্থী চাকরির জন্য আবেদনও করতে পারেন ফেসবুকের মাধ্যমেই।

ফেসবুকের মাধ্যমে আম জনতা কী কী করতে চায়, সেটা দেখতেই একটা পরীক্ষা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছে ফেসবুক কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এই ফিচার চালু হবে বলে জানা গেছে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  দেশে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার পাশাপাশি সাইবার অপরাধও বাড়ছে। এ জগতে নিরাপদ থাকতে হল Hasan 0 3,107 10-02-2021, 12:13 PM
Last Post: Hasan
  [অপারেটর] অাপনার NID card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে এই পোস্ট দেখুন Hasan 0 2,359 08-30-2017, 03:17 AM
Last Post: Hasan
  ইন্টারনেট খরচ না কমালে ফোরজি নয় Hasan 1 3,832 04-20-2017, 01:54 AM
Last Post: Muntasir
  ইন্টারনেটের অন্ধকার দুনিয়া Hasan 0 3,600 03-02-2017, 04:29 PM
Last Post: Hasan
  ইন্টারনেটের দাম পুনঃনির্ধারণ এ মাসেই Hasan 0 2,547 03-01-2017, 01:36 PM
Last Post: Hasan
  ৩২ বছর আগে এক ১৪ বছর ভারতীয় কিশোর আবিষ্কার করেছিলেন ইমেল প্রযুক্তি Hasan 0 2,536 03-01-2017, 12:23 AM
Last Post: Hasan
  [Tips] Freebasics এর মাধ্যমে Google Translate ফ্রী ব্রাউজ করুন,,,Globalbd.ML Mahin24 0 2,912 02-25-2017, 08:51 PM
Last Post: Mahin24
  ইন্টারনেট ছাড়াই গুগল……!!!! Maghanath Das 0 2,678 02-22-2017, 04:12 PM
Last Post: Maghanath Das
  এবার আপনিও পেতে পারেন গুগোল এডসেন্স। শর্ত মেনে কাজ করুন সফল হবেন Maghanath Das 0 2,434 02-22-2017, 04:06 PM
Last Post: Maghanath Das
  ইনস্টাগ্রাম হ্যাক করল দশ বছরের শিশ Maghanath Das 0 2,584 02-19-2017, 08:48 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)