Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সুস্বাদু মাটন ফ্রাই

Googleplus Pint
#1
গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন মাটন ফ্রাই। খাসির মাংসের সুস্বাদু এই খাবারটি ঝটপট তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই ফ্রাই।
উপকরণ : খাসির মাংস আধা কেজি, রসুন বাটা চার কোয়া, টমেটো একটি, লাল কাঁচামরিচ ১০টি, ভিনেগার এক চা চামচ, সরিষার তেল এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, পেঁয়াজ কুচি একটি, জিরা এক চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চমচ, গরম মসলা গুঁড়ো এক চা চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে লাল কাঁচামরিচ ও জিরা একসঙ্গে শিলপাটায় বেটে নিন। এবার মাংসের সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো ও লবণ মেখে সেদ্ধ করে নিন। এরপর একটি প্যানে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। অল্প আঁচে কিছুক্ষণ নাড়তে থাকুন। এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে নাড়ুন। এবার এতে খাসির মাংস, মরিচ ও জিরা বাটা দিয়ে কষাতে থাকুন। সবশেষে ভিনেগার দিয়ে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন ফ্রাই।


Attached Files Thumbnail(s)
   
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,203 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,420 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,985 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,477 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,030 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,336 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,416 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,542 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,384 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,487 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)