Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

পেঁয়াজের যে প্যাক মাথার টাক দূর করে!

Googleplus Pint
#1
মাথায় শুধু পেঁয়াজের রস লাগানোর থেকে এই রস অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে মাথার টাকের সমস্যা পুরোপুরি দূর হবে। টানা দুই মাস নিয়মিত পেঁয়াজের প্যাক মাথায় ব্যবহার করলে চুলপড়া রোধ হবে এবং নতুন চুল গজানোর কারণে টাকের সমস্যা দূর হবে।
কীভাবে পেঁয়াজের রস দিয়ে প্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে ধাপগুলো দেখে নিন।
প্রথম ধাপ
প্রথমে একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি করে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটি পাতলা কাপড়ে নিয়ে ভালো করে চিপে এর রস বের করে নিন।
দ্বিতীয় ধাপ
এবার একটি প্যানে দুই টেবিল চামচ নারকেল তেল গরম করে নিন। নারকেল তেলের লাউরিক এসিড চুলের রুক্ষতা দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
তৃতীয় ধাপ
এখন এই তেলের মধ্যে এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দুই মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। অলিভ অয়েল মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
চতুর্থ ধাপ
এবার পেঁয়াজের রসের সঙ্গে এই তেল মেশান। এর মধ্যে তিন ফোঁটা লেবুর রস দিন, যাতে পেঁয়াজের গন্ধ না থাকে। এ ছাড়া লেবুর রস চুল ঝলমলে করতেও সাহায্য করে।
পঞ্চম ধাপ
একটি বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে এর জট ছাড়িয়ে নিন। যাতে প্যাক লাগাতে সমস্যা না হয়। এবার ব্রাশ দিয়ে এই প্যাক মাথার তালু ও চুলে লাগান।
ষষ্ঠ ধাপ
১০ মিনিট হাতের আঙুল দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করুন। এবার ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে কন্ডিশনার লাগান। এখন চুল ভালো করে ধুয়ে বাতাসে শুকিয়ে ফেলুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)