Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

যেসব কারণে সম্পর্ক টিকে থাকে না

Googleplus Pint
#1
সামান্য কিছু ভুলেই সম্পর্ক ভেঙে যেতে পারে। হারিয়ে ফেলতে পারেন প্রিয় মানুষটিকে। তাই আগেভাগেই সচেতন হোন, যাতে বিচ্ছেদের কষ্ট আপনাকে ভোগ করতে না হয়। এ ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে, কী কারণে সম্পর্ক ভাঙে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট মেটা গার্লি জানিয়েছে এ রকম কিছু কারণ, যা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।
১. সারাক্ষণ সঙ্গীর সঙ্গে নেতিবাচক কথা বললে সম্পর্কে তিক্ততা বাড়ে। তাই সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চান, তাহলে সঙ্গীর সঙ্গে যতটা সম্ভব ইতিবাচক কথা বলুন।
২. বিশ্বাস নষ্ট হয়ে গেলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না। সঙ্গী যদি একবার আপনার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে, তাহলে আর কখনোই সম্পর্কটি আগের মতো হবে না। তাই সম্পর্কে বিশ্বাস টিকিয়ে রাখুন।
৩. প্রতারণা সম্পর্ক নষ্ট করার অন্যতম কারণ। আপনার যদি সঙ্গীকে ভালো নাই লাগে, তাহলে তাঁকে বিষয়টি খুলে বলুন। হয়তো সমঝোতার মাধ্যমে দুজনেই সুখী হতে পারবেন। তাই বাজেভাবে সম্পর্ক নষ্ট করতে না চাইলে প্রতারণা থেকে দূরে থাকুন।
৪. যোগাযোগের ঘাটতি থাকলে সম্পর্ক বেশিদিন টিকে না। জোর করে কোনো কিছুই ধরে রাখা যায় না। তাই নিজেদের সম্পর্ককে চাঙ্গা রাখতে যোগাযোগ বজায় রাখুন।
৫. সঙ্গীর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। সবারই কোনো না কোনো অতীত থাকে। এগুলো ধরে রাখলে কখনোই সুখী হতে পারবেন না। আর সম্পর্কটা টিকিয়েও রাখতে পারবেন না।
৬. সঙ্গীর প্রতি অবহেলা সম্পর্ককে সাদামাটা করে ফেলে। যাঁকে ভালোবাসেন, তাঁকে অযথা অবহেলা করবেন কেন বলুন? ভালোবাসার মানুষকে ধরে রাখতে শিখুন। না হলে সম্পর্কটা শেষমেশ টিকিয়ে রাখতে পারবেন না।
৭. নিজের প্রতি যত্ন না নেওয়া। এতে সঙ্গী আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে। আর আকর্ষণ না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই কঠিন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,202 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,419 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,985 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,476 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,028 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,334 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,414 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,541 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,383 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,486 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)