Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

বেকিং সোডা বগলের কালো দাগ দূর করে!

Googleplus Pint
#1
আপনি হয়তো স্লিভলেস ব্লাউজ বা কামিজ পরতে বেশ পছন্দ করেন। আর এই ফ্যাশন বর্তমানে কমবয়সী মেয়ে কিংবা মধ্যবয়সী নারী সবার মধ্যে বেশ চলছে। কিন্তু আপনার শখ পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে বগলের ওই কালচে দাগ। নিয়মিত বগলে ডিওডোরেন্ট ব্যবহার বা শেভ কিংবা ওয়াক্সিং এই কালচে ভাব তৈরিতে ভূমিকা রাখে। এ সমস্যা নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না। কারণ, বেকিং সোডা ব্যবহার করে খুব সহজেই এই কালচে ভাব দূর করা সম্ভব। আজকের আয়োজনে থাকছে বগলের কালচে দাগ দূর করতে বেকিং সোডার চারটি কার্যকর ব্যবহার, যার পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন, একনজর জেনে নেওয়া যাক।
পদ্ধতি-১
যা যা লাগবে : বেকিং সোডা ও পানি।
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে বেকিং সোডা ও পানি মিশিয়ে প্রাকৃতিক স্ক্রাব তৈরি করে নিতে পারেন। বগলের কালচে ভাব দূর করে রং উজ্জ্বল করতে এই স্ক্রাব নিয়মিত ব্যবহার করুন। এ ছাড়া এটি ত্বকের মৃত কোষ দূর করে বগলকে ব্রণ বা জ্বালাপোড়া থেকে মুক্ত রাখে।
পদ্ধতি-২
যা যা লাগবে : বেকিং সোডা, হলুদ, ময়দা গুঁড়া ও লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেন
সব উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ বগলে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। সবশেষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
পদ্ধতি-৩
যা যা লাগবে : গোলাপজল ও বেকিং সোডা।
যেভাবে ব্যবহার করবেন
বেকিং সোডা ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। বগলে লাগিয়ে শুকানো পর্যন্ত রেখে দিন। পানি দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে নিন। এই মিশ্রণ বগলের রং উজ্জ্বল করার পাশাপাশি প্রাকৃতিক ডিওডোরেন্টের কাজ করবে।
পদ্ধতি-৪
যা যা লাগবে : সাদা ভিনেগার ও বেকিং সোডা।
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে ভিনেগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন মিশ্রণ করে নিন। এতে কিছু বুদবুদ তৈরি হতে পারে, চিন্তার কিছু নেই। বুদবুদ কিছুক্ষণ পরই চলে যাবে। মিশ্রণটি বগলে লাগিয়ে শুকানো পর্যন্ত রেখে দিন। সব শেষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,198 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,410 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,978 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,472 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,024 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,410 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,538 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,379 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,482 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)