Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

নখের যত্নে হট অয়েল ম্যানিকিওর

Googleplus Pint
#1
শরীরের প্রতি অংশের যত্নের সঙ্গে নখের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মসৃণ, দাগহীন, উজ্জ্বল নখ পেতে আপনি করে নিতে পারেন হট অয়েল ম্যানিকিওর। এটি খুবই কার্যকর এবং ব্যয়বহুল একটি ট্রিটমেন্ট, যা করতে পার্লারগুলোতে ভিড় জমান রূপসচেতন নারীরা। কারণ, এ পদ্ধতিতে ম্যানিকিওর নখের সঙ্গে হাতের জন্যও উপকারী। আজকের আয়োজনে থাকছে ঘরে বসে কীভাবে এই হট অয়েল ম্যানিকিওর করবেন, তার উপায় এবং এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউট সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন, একনজর দেখে নেওয়া যাক।
যা যা লাগবে
সানফ্লাওয়ার অয়েল, ক্যাস্টার অয়েল, সামান্য পরিমাণে আমন্ড অয়েল, ভিটামিন ই অয়েল, অলিভ অয়েল, টি ট্রি অয়েল ও ভিটামিন ই ক্যাপসুল।
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে সব তেল একসঙ্গে মিশিয়ে মাইক্রোওভেনে ৩০ সেকেন্ডের জন্য গরম করুন। এবার ভিটামিন ই ক্যাপসুল কেটে এর সঙ্গে মিশিয়ে নিন। গরম সহনশীল অবস্থায় হাতের নখ ভিজিয়ে রাখুন, যতক্ষণ না তেল ঠান্ডা হয়। এই ট্রিটমেন্ট যদি আপনি উপভোগ করে থাকেন, তাহলে চাইলে আরো ১০ সেকেন্ডের জন্য তেল গরম করে নখ ভিজিয়ে রাখতে পারেন। সামান্য তেল হাতের তালুতে নিয়ে পুরো হাতের ত্বকে ম্যাসাজ করুন। সবশেষে সাধারণ পানি দিয়ে হাত ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে হাত মুছে নিন। এ পদ্ধতিতে ম্যানিকিওর সপ্তাহে অন্তত দুবার রাতে ঘুমাতে যাওয়ার আগে করতে পারেন। ধোয়ার পর লোশন ব্যবহার করে হাত ও নখ ময়েশ্চারাইজ করতে কিন্তু ভুলবেন না।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,202 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,419 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,985 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,476 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,028 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,334 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,414 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,541 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,383 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,485 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)