Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

তিনটি প্যাক, চুলের আগা ফাটা দূর করবে!

Googleplus Pint
#1
অতিরিক্ত রুক্ষতার কারণে চুলের আগা ফেটে যায়। এর ফলে চুল লম্বা হয় না এবং নিচের দিক থেকে চুল ভেঙে যেতে শুরু করে। তিনটি প্রাকৃতিক উপাদান আপনার এই সমস্যার সমাধান করবে। ডিম, কলা ও মধু। এই তিনটি উপাদান দিয়ে তিনটি প্যাক তৈরির পদ্ধতি ও ব্যবহারের উপায় দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
ডিমের প্যাক
ডিমে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড ও প্রোটিন রয়েছে, যা চুলের আগা ফাটা দূর করবে এবং চুলের গোড়া মজবুত করবে। একটি ডিমর কুসুম ও সামান্য অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক চুলের আগায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কলার প্যাক
কলায় প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন রয়েছে, যা চুলের আগা ফাটা দূর করতে খুবই কার্যকর। একটি কলা কাটা চামচ দিয়ে ভালো করে চটকে নিন। এবার এর মধ্যে এক চামচ টক দই ও চা চা চামচ মধু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এই প্যাক চুলের আগায় লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এবার কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
মধুর প্যাক
মধু চুলে কন্ডিশনারের কাজ করে, যা চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলের আগা ফাটা সমস্যার সমাধান করে। এক কাপ গরম পানির মধ্যে সামান্য মধু দিন। এই মিশ্রণ চুলের আগায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)