Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ত্বকের কালো দাগ দূর করতে লেবু কতটা কার্যকর?

Googleplus Pint
#1
বয়সের কারণে কিংবা প্রতিদিন প্রসাধনী ব্যবহারের ফলে মুখে ডার্ক স্পট দেখা দেয়। এ ছাড়া আরো অনেক কারণ, যেমন—রোদে পোড়া, গর্ভধারণ, হরমোনাল সমস্যা, ভিটামিনের অভাব, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, মনোপোজ, মানসিক চাপ ইত্যাদির জন্যও ত্বকে ডার্ক স্পট দেখা দিতে পারে। ডার্ক স্পট দূর করতে প্রসাধনী নয়, প্রাকৃতিক উপায়েই এ সমস্যার সমাধান করতে পারেন। আর এ ক্ষেত্রে লেবুর রস খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। আজকের আয়োজনে থাকছে লেবুর রস দিয়ে কীভাবে ত্বকের কালো দাগ দূর করবেন এবং এ বিষয়ে পরামর্শ দিয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’। চলুন, একনজরে জেনে নেওয়া যাক।




পদ্ধতি-১



যা যা লাগবে : লেবু, পানি, সতেজ পার্সলে ও স্প্রে বোতল।
যেভাবে ব্যবহার করবেন



প্রথমে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ময়লা ও মেকআপ তুলে নিন। এরপর একটি পাত্রে এক কাপ সতেজ পার্সলে (কেটে রাখা) দুই কাপ পানিতে সেদ্ধ করে নিন। পানি থেকে পার্সলের টুকরোগুলো তুলে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠান্ডা করুন। কটন বলের সাহায্যে এই তরল কালো দাগের ওপর লাগান। ৩০ মিনিট রেখে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। বাকি মিশ্রণটি রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখুন এবং নিয়মিত স্পট বা দাগের ওপর স্প্রে করুন।





পদ্ধতি-২



যা যা লাগবে : লেবুর রস
যেভাবে ব্যবহার করবেন



ত্বকের কালো দাগের ওপর সরাসরি লেবুর রস লাগাতে পারেন, বিশেষ করে কনুই ও হাঁটুর দাগ দূর করতে। কিন্তু কখনই শুধু লেবুর রস মুখের ত্বকে লাগাবেন না। এ ক্ষেত্রে লেবুর রসের সঙ্গে পানি বা অন্য কিছু মিশিয়ে নিন।
পদ্ধতি-৩



যা যা লাগবে : মধু ও লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেন



একটি পাত্রে এক টেবিল চামচ মধুর সঙ্গে পাঁচ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। দাগের ওপর কটন দিয়ে এই মিশ্রণ আস্তে আস্তে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কালো দাগ দূর করতে সাহায্য করবে।
পদ্ধতি-৪



যা যা লাগবে : শসার রস ও লেবুর রস।
যেভাবে ব্যবহার করবেন



একটি পাত্রে শসার রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার কালো দাগ দূর করতে চমৎকার কাজ করবে এই প্যাক।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)