Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

বন্ধুর বিবাহবিচ্ছেদকালে যে কথা বলবেন না

Googleplus Pint
#1
ভালো বন্ধু তাকেই বলে, যে দুঃসময়ে পাশে এসে দাঁড়ায়। বন্ধুকে সান্ত্বনা দেওয়া, সাহস জোগানো এসব কেবল প্রকৃত বন্ধুরাই করে। কিন্তু বন্ধু যদি বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যায়, তাহলে কী বলা উচিত তা অনেক সময় বোঝা মুশকিল হয়ে পড়ে। এই সমস্যার সমাধান দিয়েছে রিডার্স ডাইজেস্ট। চলুন দেখে নেওয়া যাক বন্ধুর বিবাহবিচ্ছেদের সময় কী বলবেন, আর কী বলবেন না।
১. ‘সন্তানদের কী হবে’
যখন বিবাহবিচ্ছেদ ঘটে, তখন যে কেনো মানুষ মানসিকভাবে বিপর্যস্ত থাকে। কেননা এটা শুধু দুটি মানুষের মধ্যে বিচ্ছেদ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে সন্তান ও দুই পরিবার। তাই এমন অবস্থায় বন্ধুর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তাহলে সে আরো উদ্বিগ্ন হয়ে পড়বে। অনেক সময় বিবাহবিচ্ছেদ শিশুদের জন্য মঙ্গলজনক হয়। কেননা বিবাহবিচ্ছেদ তখনই হয়, যখন মনের মিল থাকে না। এমন অবস্থায় সঙ্গীর সঙ্গে কলহ লেগেই থাকে, যা শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
২. ‘আমাদের সঙ্গে এমনটা হয়নি’
আপনি যখন এই কথাটি বলবেন তখন আপনার বন্ধু নিজের কাছে ছোট হয়ে যাবে, অনুতপ্ত অনুভব করবে। বরং তাকে বোঝান যে এই সম্পর্ক থাকলে সে আরো কষ্ট পেত।
৩. ‘সঙ্গীকে বোঝানোর চেষ্টা করেছিলে কী’
আপনার বন্ধু যখন বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ধরনের প্রশ্ন করা খুব বোকামি। এই ধরনের প্রশ্নের ফলে আপনার বন্ধু মনে করবে সে তার সম্পর্ক রক্ষা করতে ব্যর্থ। ফলে আরো বিমর্ষ হয়ে পড়বে।
৪. ‘কেমন করে এমন হলো’
আপনার বন্ধুর বিবাহবিচ্ছেদ কেমন করে হলো তা জানার আগ্রহ থাকতেই পারে। কিন্তু যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই এই প্রশ্ন জিজ্ঞেস করার আগে বন্ধুর মানসিক অবস্থা বুঝুন। অনেক সময় তারা মুখে হাসি প্রদর্শন করলেও অন্তরে চাপা কষ্ট লুকায়িত থাকে। তাই পারত পক্ষে এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
৫. ‘তার কাছ থেকে সব কেড়ে নাও’
‘আইনজীবীর সঙ্গে যোগাযোগ করো এবং তার কাছ থেকে সব ছিনিয়ে নাও।’ বন্ধুর এই দুর্দিনে এই ধরনের পরামর্শ দেবেন না। মনের মিল না হলে পরিণতি একসময় বিবাহবিচ্ছেদই হয়। কিন্তু তাই বলে এই খারাপ সময়ে তাকে অযাচিত পরামর্শ দেবেন না। সে আরো উত্তেজিত হয়ে যেতে পারে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)