Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ভালোবাসার নামে যেসব কাজ কখনই করবেন না

Googleplus Pint
#1
বলা হয়ে থাকে, ভালোবাসা নাকি অন্ধ। মানুষ ভালোবাসার নামে অনেক ধরনের পাগলামি করে। প্রেমকে অতি গুরুত্ব দিয়ে অনেকেই এমন সব কাজ করে বসেন যে পরে অনুতপ্ত হতে হয়। এই অনুতাপ করার আগে কিছু বিষয় না করলে আপনার জীবন আর গ্লানিময় হবে না।
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এমন কিছু বিষয়ের কথা জানিয়েছে, যা ভালোবাসার জন্য কখনোই করা উচিত নয়। চলুন, জেনে নেওয়া যাক কী সেগুলো।
বন্ধুত্ব নষ্ট করা
বন্ধুত্ব সারা জীবনের জন্য। শুধু ভালোবাসার দোহাই দিয়ে বন্ধুত্ব নষ্ট করা নেহাত ভুল সিদ্ধান্ত; বরং বিয়ের পর বন্ধুদের প্রয়োজন আরো বেশি করে পড়ে।
স্বপ্ন বিসর্জন
সম্পর্কের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করবেন না। যদি আপনি সারা জীবন আক্ষেপের সঙ্গে কাটাতে না চান, তাহলে কোনো অবস্থাতেই নিজের স্বপ্ন বিলীন হতে দেবেন না।
ব্যক্তিত্ব নষ্ট না করা
আপনার সঙ্গী যদি অর্থ উপার্জন কিংবা কোনো কারণে আপনাকে লোভী হতে বলে এবং খারাপ কাজ করতে বলে, তা করবেন না। ভালোবাসার কারণে ভুলেও নিজের ব্যক্তিত্ব হারাবেন না।
পরিবার ত্যাগ করা
সঙ্গী যদি পরিবার ত্যাগ করার পরামর্শ দেন, তাহলে সতর্ক হোন। কেননা, সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো পরিবার ছাড়ার কথা বলবে না।
প্রচুর অর্থ ব্যয় করা
ভেবে দেখুন তো, সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গীর পেছনে কত টাকা ব্যয় করছেন? সম্পর্ক টিকিয়ে রাখতে যদি আয়ের বেশির ভাগ অর্থ সঙ্গীর পেছনে ব্যয় করতে হয়, সেটা বুদ্ধিমানের কাজ নয়।
নিজেকে পরিবর্তন করা
সঙ্গী যদি আপনাকে কথায় কথায় পরিবর্তন হতে বলেন, তাহলে বুঝতে হবে আপনার প্রতি তিনি আন্তরিক নন। কেননা, সত্যিকারের ভালোবাসা সেটাই, সেখানে সঙ্গীর সবকিছুকে আপন ভেবে গ্রহণ করা হয়।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)