Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

বিদ্রোহের গান - সুকান্ত ভট্টাচার্য

Googleplus Pint
#1
বেজে উঠল কি সময়ের ঘড়ি?
এসো তবে আজ বিদ্রোহ করি,
আমরা সবাই যে যার প্রহরী
উঠুক ডাক।
উঠুক তুফান মাটিতে পাহাড়ে
জ্বলুক আগুন গরিবের হাড়ে
কোটি করাঘাত পৌঁছোক দ্বারে
ভীরুরা থাক।
মানবো না বাধা, মানবো না ক্ষতি,
চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি
রুখবে কে আর এ অগ্রগতি,
সাধ্য কার?
রুটি দেবে নাকো? দেবে না অন্ন?
এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন?
চোখ-রাঙানিকে করি না গণ্য
ধারি না ধার।
খ্যাতির মুখেতে পদাঘাত করি,
গড়ি, আমরা যে বিদ্রোহ গড়ি,
ছিঁড়ি দুহাতের শৃঙ্খলদড়ি,
মৃত্যুপণ।
দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে,
বসে থাকবার বেলা নেই মোটে,
রক্তে রক্তে লাল হয়ে ওঠে
পূর্বকোণ।
ছিঁড়ি, গোলামির দলিলকে ছিঁড়ি,
বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি
খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি,
কোথায় প্রাণ!
দেখব, ওপারে আজো আছে কারা,
খসাব আঘাতে আকাশের তারা,
সারা দুনিয়াকে দেব শেষ নাড়া,
ছড়াব দান।
জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  ১লা মে-র কবিতা - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,100 02-19-2017, 11:30 PM
Last Post: Maghanath Das
  অদ্বৈধ - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,148 02-19-2017, 11:28 PM
Last Post: Maghanath Das
  অনুভবন - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,212 02-19-2017, 11:26 PM
Last Post: Maghanath Das
  অন্যরকম সংসার - হেলাল হাফিজ Maghanath Das 0 2,427 02-19-2017, 11:25 PM
Last Post: Maghanath Das
  অস্ত্র সমর্পণ - হেলাল হাফিজ Maghanath Das 0 2,242 02-19-2017, 11:24 PM
Last Post: Maghanath Das
  প্রস্তুত - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,237 02-19-2017, 11:23 PM
Last Post: Maghanath Das
  বিক্ষোভ - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,203 02-19-2017, 11:21 PM
Last Post: Maghanath Das
  মুক্ত বীরদের প্রতি - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,194 02-19-2017, 11:19 PM
Last Post: Maghanath Das
  আজব লড়াই - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,268 02-19-2017, 11:17 PM
Last Post: Maghanath Das
  অভিযান - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,258 02-19-2017, 11:16 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)