Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ঠোঁটের চারপাশের কালো দাগ দূর

Googleplus Pint
#1
অনেক সময় দেখা যায়, পুরো মুখ উজ্জ্বল থাকলেও ঠোঁটের চারপাশের অংশ কালো থাকে। বিশেষ করে নাকের পাশ থেকে থুতনি পর্যন্ত। এই অংশের কালচে দাগ দূর করে উজ্জ্বল ও টানটান করতে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করতে পারেন, যার পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিন।
অ্যালোভেরার রস
ঠোঁটের চারপাশে কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হলো ওই অংশে ময়েশ্চারাইজার ব্যবহার না করা। এ ক্ষেত্রে অ্যালোভেরার রস ব্যবহার করতে পারেন, যা আপনার ত্বকে প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করবে। অ্যালোভেরার রস ঠোঁটের চারপাশে লাগিয়ে সারা রাত এভাবে রেখে দিন। সকালে উঠে মুখে ভালো করে ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন ও দুধ
বেসনের সঙ্গে পরিমাণমতো দুধ মিশিয়ে ঠোঁটের চারপাশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ওই অংশের মরা কোষ দূর করবে এবং কালো দাগ দূর করে ত্বক নরম ও উজ্জ্বল করবে।
হলুদের প্যাক
সেই আদি যুগ থেকে ত্বকের কালচে দাগ দূর করতে হলুদ ব্যবহার করা হয়। হলুদের সঙ্গে দুধ অথবা টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার ঠোঁটের চারপাশে এই প্যাক লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বল ও দাগহীন করে।
ভিটামিন ই তেল
রাতে ঘুমানোর আগে পুরো মুখে ও ঠোঁটের চারপাশে ভিটামিন ই তেল দিয়ে ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন, পুরো মুখ ও ঠোঁটের চারপাশের কালচে দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল ও টানটান হবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,977 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,471 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,537 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,376 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)