Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

চুলে দারুচিনি কেন ব্যবহার করবেন?

Googleplus Pint
#1
দারুচিনি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি চুলের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্যকর। চুল পড়া রোধ করতে, নতুন চুল গজাতে এবং চুলের গোড়া মজবুত করতে এই প্রাকৃতিক উপাদানটি বেশ উপকারী। কীভাবে দারুচিনি দিয়ে চুলের প্যাক তৈরি করবেন ও ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
দারুচিনি ও অলিভ অয়েল
দারুচিনি ও অলিভ অয়েলের প্যাক চুল পড়া রোধ করে। এ ছাড়া এই দুটি উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং আর্দ্রতা ধরে রাখে। এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে দুই চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মাথার তালুতে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। এরপর এক ঘণ্টা অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মধু ও দারুচিনি
মধু ও দারুচিনির প্যাক নতুন চুল গজাতে সাহায্য করে। এক টেবিল চামচ মধুর সঙ্গে দুই চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মাথার তালু ও চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল, ডিম ও দারুচিনি গুঁড়ো
এই তিনটি উপাদান দিয়ে তৈরি প্যাক চুলের গোড়া মজবুত করে। দুই চা চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল ও একটি ডিম মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মাথার তালু ও চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এক ঘণ্টা অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Hasan
Reply


Messages In This Thread
চুলে দারুচিনি কেন ব্যবহার করবেন? - by Hasan - 01-15-2017, 09:23 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,194 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,975 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)