Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

দাঁতের হলদে দাগ দূর করবে তিন উপাদান!

Googleplus Pint
#1
প্রতিদিন আমরা ব্রাশ করি ঠিকই, কিন্তু দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয় না। এ ক্ষেত্রে তিনটি উপাদান এই দাগ দূর করতে সাহায্য করবে। বেকিং সোডা, লেবুর রস ও স্ট্রবেরি। বেকিং সোডা হলদে দাগ দূর করার পাশাপাশি দাঁতের পিএইচের ভারসাম্য বজায় রাখে। আর লেবুর রসের সাইট্রিক এসিড ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের জীবাণু ধ্বংস করে ও দুর্গন্ধ দূর করে। অন্যদিকে স্ট্রবেরির ম্যালিক এসিড কোনো রকম ক্ষতি ছাড়াই দাঁতের দাগ দূর করতে সাহায্য করে।
কীভাবে এসব উপাদান দাঁতে ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে।
প্রথম ধাপ
প্রথমে একটি বাটিতে এক চা চামচ বেকিং সোডা নিন। এর মধ্যে পাঁচ ফোঁটা লেবুর রস নিয়ে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিন। এখন এর মধ্যে অর্ধেকটা স্ট্রবেরি ব্লেন্ড করে দিন।
দ্বিতীয় ধাপ
এবার মুখ পানি দিয়ে ভালো করে কুলি করে নিন। টুথপেস্ট দিয়ে ব্রাশ করার দরকার নেই। পাতলা কাপড় দিয়ে দাঁত মুছে নিন।
তৃতীয় ধাপ
এরপর একটি ব্রাশে এই মিশ্রণ নিয়ে দাঁতের ওপর ভালো করে লাগান। পাঁচ মিনিট অপেক্ষা করুন। এর বেশি রাখার প্রয়োজন নেই, এতে উল্টো দাঁতের ক্ষতি হতে পারে।
চতুর্থ ধাপ
এবার এক মিনিট ব্রাশ দিয়ে ভালো করে দাঁত ঘষে নিন। কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন। দেখবেন, দাঁতের হলদে দাগ দূর হয়ে সাদা হবে। সপ্তাহে অন্তত দুদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁতে এই মিশ্রণ ব্যবহার করুন।
Hasan
Reply


Messages In This Thread
দাঁতের হলদে দাগ দূর করবে তিন উপাদান! - by Hasan - 01-16-2017, 11:31 AM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,193 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,975 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,407 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)