Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

বন্ধুর মন ভালো করবেন যেভাবে

Googleplus Pint
#1
কারো মন খারাপ থাকলে সেটা ভালো করার জন্য কী করা কিংবা বলা উচিত, তা অনেক সময় বোঝা কষ্টকর হয়ে পড়ে। তবে কিছু কৌশল অবলম্বন করলেই প্রিয় মানুষটির মন ভালো করা যায়। এমনই কিছু কৌশলের কথা জানিয়েছে রিডার্স ডাইজেস্ট। একনজরে দেখে নিন কী সেগুলো।
১. সহমর্মিতা দেখান
কারো সমস্যা কিংবা মন খারাপের প্রকৃত কারণ না জেনে মন ভালো করা সম্ভব নয়। তাই মন খারাপের প্রকৃত কারণ অনুধাবণ করুন। এরপর এমন কিছু বলুন, যাতে সে মনে করে আপনি তার বিষয়টি বুঝতে পেরেছেন এবং বিষয়টি আপনাকেও মর্মাহত করেছে।
২. যোগাযোগ রাখুন
কোনো বন্ধু যদি চাকরির আশায় হন্যে হয়ে ঘোরে কিংবা কোনো কারণে বিষণ্ণতায় ভোগে, তাহলে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। বার্তা পাঠান, ফোন করে খোঁজ নিন। এতে সে অনেকটাই মানসিকভাবে প্রফুল্ল থাকবে।
৩. কাজে ব্যস্ত রাখুন
মানুষ যখন যে কাজ করে, তখন তার মন সেদিকেই স্থির থাকে। তাই বন্ধুর মন খারাপ হলে তাকে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত রাখুন। রান্না করা, ভ্রমণ, সিনেমা দেখা, বই পড়া এমন কাজে মনোনিবেশ করতে বলুন। মন অন্যদিকে প্রভাবিত হওয়ায় মন খারাপ থাকবে না আর।
৪. আন্তরিকতা দেখানো
অনেকেই মনে করে, মজা করলে, হৈ-হুল্লোড় করলে মন ভালো হয়ে যায়। মন খারাপের সময় এমনিতেই মানসিক অবস্থা ভালো থাকে না। তাই বন্ধুর সঙ্গে আন্তরিকতায় কথা বলুন। তার সমস্যার কথা শুনে সমাধান দেওয়ার চেষ্টা করুন।
৫. সাপোর্ট দিন
যেকোনো সমস্যা সমাধানের সবচেয়ে ভালো সমাধান হলো সমস্যার মুখোমুখি হওয়া। তাই বন্ধুটিকে সমস্যার সম্মুখীন হতে পরামর্শ দিন। তাকে উপলব্ধি করান, আপনি তার সঙ্গেই আছেন।
Hasan
Reply


Messages In This Thread
বন্ধুর মন ভালো করবেন যেভাবে - by Hasan - 01-16-2017, 05:16 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,194 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,975 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)