Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

প্রেমে পড়েছেন? খেয়াল রাখুন পাঁচটি বিষয়!

Googleplus Pint
#1
প্রেমে পড়া, পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর বিষয়। প্রতিদিন আপনি প্রিয় মানুষটি সম্বন্ধে নতুন কিছু জানতে পারেন এবং প্রতি মুহূর্তেই তার প্রতি আপনার ভালোবাসা বাড়তে থাকে। এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করে। যাই হোক, সম্পর্কের বয়স যত বাড়ে, সঙ্গীর প্রতি আপনার আবদারও বাড়ে। আর যখনই এই বিষয়ে ঘাটতি পান, হয়তো আপনি অন্য কারো সম্পর্কের সঙ্গে নিজেদেরটা তুলনা করতে শুরু করেন। একটা সময় এই খুঁনসুটিগুলোই আপনাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই যদি সম্পর্কে সুখী হতে চান তাহলে কিছু বিষয় এড়িয়ে যান। এ ক্ষেত্রে আইডিভা ওয়েবসাইটের এই তালিকাটি একবার দেখে নিতে পারেন।
১. শুধু ভালোবাসাই যথেষ্ট! এই অনুভূতি আপনাকে মনে মনে সুখ দিবে ঠিকই কিন্তু মানসিক শান্তি দিবে কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে। যদি সারা জীবন সুখে থাকতে চান তাহলে সঙ্গী আপনাকে সম্মান করে কি না, আপনাকে কতটুকু সে বোঝার চেষ্টা করে, আপনার জন্য কতটা ত্যাগ স্বীকার করে, আপনাকে সুখী করতে সে কী করতে পারে এই বিষয়গুলোতেও নজর দিতে হবে। শুধু ভালোবাসা থাকলেই চলবে না, বুঝলেন?
২. হয়তো আপনি আপনার বন্ধুর সম্পর্ক নিয়ে হিংসা করেন, কারণ ফেসবুকে তাদের রোমান্টিক ছবি আপনাকে প্রতিদিনই দেখতে হয়। আর আপনি তাদের সঙ্গে তুলনা করে নিজেকে অসুখী মনে করছেন। সব সময় মনে রাখবেন, বাস্তব জীবন আর সামাজিক যোগাযোগের মাধ্যম দুটি ভিন্ন জায়গা। তাই অন্যের রোমান্স নিয়ে হিংসা করে নিজেদের সুখ নষ্ট করবেন না।
৩. জীবনে এমন অনেক মুহূর্ত আসে, যখন সঠিক ও ভুলের মাঝে কোনো একটাকে বেছে নিতে হয়। প্রেমের ক্ষেত্রেও ব্যক্তিক্রম নয়। সব সময় যে আপনিই ঠিক ও সৎ এই বিষয়টা ভুলে যান। মানুষ কখনোই নিজেকে ভুল মনে করে না। নিজের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়েই সে যুক্তি দেখাতে পারে। তবে প্রেমের ব্যাপারে একেবারেই যুক্তি দেখাবেন না, যদি প্রিয় মানুষটাকে কষ্ট দিতে না চান।
৪. সম্পর্কের শুরুটা যতই রোমাঞ্চকর হোক না কেন, বাস্তবতাকে আপনার মেনে নিতেই হবে। প্রতিদিনই আপনি সমানভাবে ভালোবাসা অনুভব করতে পারবেন না। কাল এমন ছিল, আজ কী হলো? এমন চিন্তা করা যাবে না। কিছু বিষয় সাধারণভাবে নেওয়ার চেষ্টা করুন।
৫. আপনারা দুজন পরস্পরকে অনেক ভালোবাসেন, তার মানে এই নয় যে কখনোই ঝগড়া হবে না। এগুলো খুবই স্বাভাবিক বিষয়। আর ঝগড়া হলে প্রেম কমে যাবে এটা ভাবারও কোনো অবকাশ নেই। তাই প্রকৃতির নিয়মে যা হচ্ছে জীবনে, হতে দিন, শুধু মনের মানুষটির প্রতি সৎ থাকুক। দেখবেন, জীবন কতটা সহজ, কতটা সুখের।
Hasan
Reply


Messages In This Thread
প্রেমে পড়েছেন? খেয়াল রাখুন পাঁচটি বিষয়! - by Hasan - 01-16-2017, 05:17 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)