Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সন্তান ও মা-বাবার সম্পর্ক হোক বন্ধুত্বপূর্ণ

Googleplus Pint
#1
মা-বাবাই কেবল জানেন, সন্তানের খেয়াল রাখা কত কষ্টের কাজ। সন্তানের জন্য মা-বাবাকে সব দিকে সমানতালে সজাগ দৃষ্টি রাখতে হয়। প্রতিটি মা-বাবারই উচিত সন্তানের কাছে আদর্শ মানুষ হওয়া। কারণ, তাঁদের দেখেই সে ভালো মানুষ হতে শিখবে। টাইমস অব ইন্ডিয়ায় একটা তালিকা প্রকাশ করা হয়েছে, যা মা-বাবার অবশ্যই করা উচিত।
দায়িত্ববান হন
সন্তান ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সন্তান যেন একই ভুল বারবার না করে, সেদিকে সচেষ্ট হোন। সন্তান যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, সে জন্য তাকে দায়িত্ববান হিসেবে গড়ে তুলুন। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে তাকে স্বাধীনতা দিন।
বিশ্বাস স্থাপন
বিশ্বাসের অভাবে আজকাল অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। সন্তান যেন মা-বাবার সঙ্গে সব কথা নির্বিঘ্নে আলোচনা করতে পারে, এই বিশ্বাস সন্তানের মনে স্থাপন করতে হবে, যাতে সন্তান ভুল পথে না যায়।
মূল্যায়ন করতে শেখানো
সবকিছুকে অবহেলায় কাটিয়ে দেবেন না। আপনার সন্তান জীবনের প্রতিটি কাজ কীভাবে মূল্যায়ন করছে, তা যাচাই করুন। ভালো কাজের জন্য তাকে পুরস্কার দিন, প্রশংসা করুন। এতে করে শিশুর মনে ভালো কাজের প্রতি আগ্রহ বাড়বে।
বেশি শাসন না করা
অনেক সময় সন্তানের ভুলের কারণে মা-বাবা বেশি মাত্রায় শাসন করেন। গায়েও হাত তুলে ফেলেন অনেকে। এটা কখনোই ঠিক নয়। বেশি শাসন ছোট বাচ্চাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই শাসনের পরিবর্তে তাকে বোঝানোর চেষ্টা করুন।
Hasan
Reply


Messages In This Thread
সন্তান ও মা-বাবার সম্পর্ক হোক বন্ধুত্বপূর্ণ - by Hasan - 01-16-2017, 07:50 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,198 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,413 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,980 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,474 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,025 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,329 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,412 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,540 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,381 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,484 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)