Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

মন ভালো করবে যে পাঁচ বিষয়

Googleplus Pint
#1
আমরা যতটা জটিল মনে করি, জীবনের সব কিছু আসলে এতটা জটিল নয়। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও সুখ খুঁজে নেওয়ার নাম জীবন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এই পাঁচটি বিষয় জানলে বুঝতে পারবেন খুশি হতে অনেক সময় ছোট জিনিসও বেশ কার্যকর। চলুন দেখে নিই কী সেগুলো।
১. সারপ্রাইজ গিফট
অনেক সময় আচমকা ছোট ছোট কিছু উপহার আমাদের পরম তৃপ্তির কারণ হয়। পছন্দের মানুষের সঙ্গে সিনেমা দেখা, ছোট কোনো উপহার খুশি করার জন্য যথেষ্ট।
২. পুরোনো কোনো বন্ধুর খুদেবার্তা
এটা সবচেয়ে সুখকর মুহূর্ত। দিনভর নানা কাজের পর ক্লান্ত শরীরে বাসায় ফিরেছেন। আর সেই সময় স্কুল কিংবা কলেজের কোনো বন্ধুর খুদেবার্তা আপনার ফোনে এলো। তখন আপনি সত্যিই তৃপ্তির হাসি হাসবেন।
৩. তৃপ্তিদায়ক খাবার
ছুটির দিন কিংবা অবসর সময় আমরা চাই কোনো কাজে লিপ্ত না হতে। পছন্দের কোনো খাবার হাতে নিয়ে সিনেমা দেখা, বই পড়া কিংবা গান শোনা এ যেন অন্য রকম প্রশান্তি।
৪. হঠাৎ ছাড় পেলে
ফোনে কিংবা ই-মেইলে আপনার দৈনন্দিন কাজ করছেন। এমন সময় একটি বার্তা এলো ফ্ল্যাট বিক্রি হবে ৭০% ছাড়ে। হঠাৎ এমন বার্তায় যে কারো মন ভালো হওয়ারই কথা।
৫. পুরোনো পোশাক ফিট হওয়া
আজকাল ওজন বেড়ে যাওয়া অনেকেরই সমস্যা। অনেকেই এর জন্য ব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন ডায়েট পর্যন্ত করেন। হঠাৎ যদি খেয়াল করেন পুরোনো একটা পছন্দের পোশাক আপনার ফিট হচ্ছে তখন আর আপনাকে কে পায় বলুন?
Hasan
Reply


Messages In This Thread
মন ভালো করবে যে পাঁচ বিষয় - by Hasan - 01-16-2017, 07:54 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,409 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,978 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,471 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,409 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,537 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,378 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,480 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)