Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

গলার কালো দাগ দূর করতে চান?

Googleplus Pint
#1
মুখ উজ্জ্বল কিন্তু গলা কালো! এই সমস্যা অনেকেরই আছে। কারণ আমরা মুখের যত্ন নেই ঠিকই অথচ গলার যত্নের ক্ষেত্রেই যত অবহেলা। তাই আজ থেকে মুখের পাশাপাশি ঘরোয়া উপায়ে গলারও যত্ন নিন।
কী কী প্রাকৃতিক উপাদান দিয়ে গলার কালো দাগ দূর করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিতে পারেন।
১. শসা ভালো করে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা শসা গলায় লাগিয়ে ভালোভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এখন ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. টকদই সরাসরি গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই উপাদানটি কালো দাগ দূর করার পাশাপাশি গলার ত্বক টানটান রাখতে সাহায্য করে।
৩. ১০টি কাজুবাদাম ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে এর সঙ্গে এক চা চামচ মধু ও এক চা চামচ দুধ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. আধা কাপ ওটসের সঙ্গে একটি টমেটো ভালো করে ব্লেন্ড করে গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার গোলাপজল দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করুন। এরপর গোলাপজল দিয়ে ধুয়ে ফেলুন।
Hasan
Reply


Messages In This Thread
গলার কালো দাগ দূর করতে চান? - by Hasan - 01-16-2017, 08:11 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,198 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,411 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,978 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,472 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,024 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,410 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,538 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,379 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,482 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)