Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

মেকআপ তুলতে আমন্ড অয়েল ভালো কেন?

Googleplus Pint
#1
ধরুন একটি মেকআপ রিমুভার, যা মেকআপ তোলার পাশাপাশি আপনার ত্বককে করে তুলবে আরো উজ্জ্বল ও লাবণ্যময়। ভাবছেন কোন ব্র্যান্ডের মেকআপ রিমুভারের কথা বলছি? আমি বলছি আমন্ড অয়েল বা কাঠবাদামের তেল ব্যবহারের কথা যা শরীর, ত্বক ও চুল প্রত্যেকটির জন্যই বেশ উপকারী। এই উপাদানটি রোদে পোড়া ভাব দূর করে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। তাই আজকের আয়োজনে থাকছে মেকআপ রিমুভার হিসেবে আমন্ড অয়েল কীভাবে ব্যবহার করবেন, যার পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডট কম’-এ। চলুন একনজর দেখে নেওয়া যাক।
কেন ব্যবহার করবেন?
ভালো মানের মেকআপ রিমুভার নির্বাচনের ক্ষেত্রে, যা সহজেই আপনার মুখ বিশেষ করে চোখের মেকআপ তুলতে কার্যকরী সেটা নেওয়া উচিত। কারণ চোখের মেকআপ তোলা সবচেয়ে সময়সাপেক্ষ ও গুরুত্বপূর্ণ কাজ। আর মেয়েদের আইলাইনার ও মাশকারা তুলতে একটু বেশি কষ্ট করতে হয়। এই ক্ষেত্রে আমন্ড অয়েল খুব সহজেই কাজ করে। এ ছাড়া এই তেল ব্যবহারে ত্বকে তেলতেলে ভাব কিংবা পুরু আস্তর হয়ে থাকে না। এই অয়েল হালকাভাবে ব্যবহারে মেকআপ, ময়লা ও দাগ দূর হয় সহজেই। এ ছাড়া ত্বকের উজ্জ্বলতা, লাবণ্য ও কোমলভাব ধরে রাখতে এটি উপকারী। তাই বাজারের কৃত্রিম উপাদানে তৈরি রিমুভার বাদ দিয়ে এই তেল ব্যবহার করুন।
যেভাবে ব্যবহার করবেন
সামান্য পরিমাণ আমন্ড অয়েল হাতের তালুতে নিয়ে আপনার পুরো মুখ বিশেষ করে চোখ ও তার আশপাশের এলাকায় ম্যাসাজ করুন। এরপর একটি তুলার বলে কয়েক ফোঁটা গোলাপজল লাগিয়ে মেকআপ তুলে নিন। সবশেষে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ওয়াটার প্রুফ মাশকারা তুলতে একটু বেশি পরিমাণে অয়েল ব্যবহার করতে পারেন। এই রিমুভার মেকআপ তোলার পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
Hasan
Reply


Messages In This Thread
মেকআপ তুলতে আমন্ড অয়েল ভালো কেন? - by Hasan - 01-16-2017, 08:18 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,202 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,419 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,985 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,476 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,028 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,334 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,414 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,541 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,383 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,486 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)