Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

পেয়ারা পাতা চুলপড়া কমায়!

Googleplus Pint
#1
চুলের যত্নে অনেক উপাদান ব্যবহার করলেও পেয়ারা পাতার ব্যবহার আপনার কাছে নতুন ও বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু রূপ বিশেষজ্ঞদের মতে, দেশি এই ফল শরীর ও চুলের জন্য যেমন উপকারী তেমনি তার পাতাও উপকারী। পেয়ারা ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ যা চুলের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। আর তাই এই গাছের পাতা নিয়মিত চুলের যত্নে ব্যবহার করলে চুলপড়া রোধ করা সম্ভব।
সাধারণত চুলপড়া রোধে বাজারের রাসায়নিক দ্রব্য মিশ্রিত হেয়ার প্রোডাক্ট ব্যবহারের চেয়ে প্রাকৃতিক এই উপাদান ব্যবহার করে অনেক উপকার পাবেন। তাই চুলের যত্নে কীভাবে পেয়ারা পাতা ব্যবহার করবেন এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন জেনে নেওয়া যাক এই সহজ উপায়টি।
যা যা লাগবে
পেয়ারা পাতা ১০-১৫টি ও পানি এক লিটার।
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে পেয়ারা পাতা ধুয়ে নিন। এরপর এক লিটার পানিতে ১৫-২০ মিনিট সেদ্ধ করুন। সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে পাতা থেকে পানি আলাদা করে নিন। এবার হাতের আঙুল দিয়ে এই পানি চুলের গোড়ায় লাগান। কিছু সময় ধরে ম্যাসাজ করুন। শেষে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই রস ব্যবহারে চুলের গোড়া শক্ত হওয়ার পাশাপাশি চুলপড়া রোধ হয়।
Hasan
Reply


Messages In This Thread
পেয়ারা পাতা চুলপড়া কমায়! - by Hasan - 01-16-2017, 08:24 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,230 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,441 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,007 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,501 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,052 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,355 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,441 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,566 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,406 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,508 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)