Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

চুল ধোয়ার সঠিক ধাপগুলো জানেন তো?

Googleplus Pint
#1
চুল সঠিকভাবে পরিষ্কার করতে কয়েকটি ধাপ পার করতে হয়, যা স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য খুবই জরুরি। যখনই চুলে শ্যাম্পু করবেন, তখনই এই ধাপগুলো অনুসরণ করবেন। এ ক্ষেত্রে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
প্রথম ধাপ
প্রথমে চুল ভালো করে আঁচড়ে নিন, যাতে চুলে কোনো জট না থাকে। জট থাকাবস্থায় চুল পানিতে ভেজানোর পর আঁচড়ালে চুল ছিঁড়ে যেতে পারে।
দ্বিতীয় ধাপ
সব সময় চুল হালকা গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করুন। এতে মাথার ত্বকের লোমকূপের মুখ খুলে যাবে এবং ময়লা জীবাণু দূর হবে। তবে অনেক বেশি গরম পানি ব্যবহার করবেন না।
তৃতীয় ধাপ
এবার চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে লোমকূপের মুখ পুনরায় বন্ধ হয়ে যাবে। এর ফলে চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়া শক্ত হবে।
চতুর্থ ধাপ
এবার চুলে শ্যাম্পু লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট ম্যাসাজ করার পর চুল ভালো করে ধুয়ে ফেলুন, যাতে চুলের গোড়ায় শ্যাম্পু না থাকে। মাথার তালুতে শ্যাম্পু থাকলে চুলের গোড়া নরম হয়ে চুল পড়তে শুরু করবে। এ ছাড়া এটি খুশকিরও অন্যতম কারণ।
পঞ্চম ধাপ
এর পর চুলে বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। পাঁচ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। কন্ডিশনার চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুলের রুক্ষতা দূর করে।
ষষ্ঠ ধাপ
চুল ভালোভাবে পরিষ্কার করার পর ভালো করে মুছে নিন। ভুলেও চিরুনি দিয়ে আঁচড়াবেন না। হাতের আঙুল দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। চুল শুকাতে কোনো ড্রায়ার ব্যবহার করবেন না। প্রাকৃতিকভাবে চুল শুকানোর চেষ্টা করুন। পুরোপুরি শুকিয়ে গেলে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।
Hasan
Reply


Messages In This Thread
চুল ধোয়ার সঠিক ধাপগুলো জানেন তো? - by Hasan - 01-16-2017, 11:16 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,198 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,412 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,980 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,473 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,025 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,328 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,412 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,540 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,381 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,484 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)