The following warnings occurred:
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 5138 header
/global.php 37 send_page_headers
/showthread.php 28 require_once
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 2327 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 2327 header
/inc/class_session.php 395 my_setcookie
/inc/class_session.php 116 session->load_guest
/global.php 49 session->init
/showthread.php 28 require_once
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 2327 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 2327 header
/inc/class_session.php 400 my_setcookie

/inc/class_session.php 123 my_setcookie
/global.php 49 session->init
/showthread.php 28 require_once
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 2327 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 2327 header
/inc/functions.php 2396 my_setcookie
/inc/functions_indicators.php 41 my_set_array_cookie
/showthread.php 682 mark_thread_read
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 2327 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
File Line Function
/inc/class_error.php 157 errorHandler->error
[PHP] errorHandler->error_callback
/inc/functions.php 2327 header
/inc/functions.php 2396 my_setcookie
/inc/functions_indicators.php 255 my_set_array_cookie
/inc/functions_indicators.php 47 mark_forum_read
/showthread.php 682 mark_thread_read

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কখন বুঝবেন আপনি বেশি কথা বলছেন?

Googleplus Pint
#1
একটা প্রবাদ আছে, বোবার কোনো শত্রু নেই! প্রবাদটা একেবারে মিথ্যা নয়। কারণ, আপনি যত বেশি কথা বলবেন, তত বেশি সমস্যায় পড়বেন। তাই বলে কথা বলা বন্ধ করে দেবেন? না, আপনাকে বোবা হয়ে থাকতে বলছি না। তবে অতিরিক্ত কথা বলার অভ্যাসটা আপনাকে ত্যাগ করতেই হবে। না হলে বিপদে পড়তে সময় লাগবে না। কিন্তু সমস্যা হলো, অনেকে বুঝতেই পারে না যে সে বেশি কথা বলে! আর না বোঝার কারণেই সব সমস্যার সম্মুখীন হয়। এ ক্ষেত্রে আইডিভা ওয়েবসাইটের এই লক্ষণগুলো দেখে বুঝে নিন, আপনি বেশি কথা বলছেন কি না।
১. আপনার মাথায় যখন কোনো কথা ঘুরপাক খায়, তখন আপনি সঙ্গে সঙ্গেই সেটি বলে ফেলেন। সেটা যতই তিক্ত কথা হোক, আপনার মুখে আটকায় না। আপনি যে সৎ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা বলার বিষয়ে আপনাকে সচেতন হতেই হবে।
২. আপনার কাছে যখন কেউ সত্যি উত্তর জানতে চায়, তখন আপনি সত্যিটাই বলে দেন। এতে সে কষ্ট পেতে পারেন, সে বিষয়টা আপনি ভুলে যান। মাঝেমধ্যে আপনার সৎ উত্তর অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
৩. যেকোনো বিষয় আপনার খারাপ লাগলে আপনি সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করেন। আবার রাগও লুকাতে পারেন না। কিছু একটা বলে ফেলেন। বেশি কথা বলার অভ্যাসের কারণে এই সমস্যা আপনার হরহামেশাই হয়ে থাকে।
৪. অনেক সময় আপনি চেষ্টা করেন কিছু না বলার, কিন্তু আপনার অভিব্যক্তি ঠিকই প্রকাশ করে দেয়। কারণ, আপনি পেটে কথা রাখতে পারেন না। তাই মুখ চুপ থাকলেও চেহারা ঠিকই কথা বলে।
৫. আপনি হয়তো চুপচাপ বসে আছেন। হঠাৎ কেউ একজন আপনাকে কিছু খেতে বলল আর আপনি সঙ্গে সঙ্গেই সেই খাবার নিয়ে কথা বলা শুরু করে দিলেন। এই যেমন, খাবারটা আপনার খুবই পছন্দ, তবে অন্য ফ্লেভার হলে ভালো হতো কিংবা অনেকক্ষণ ধরেই আপনি এটি খাওয়ার কথা ভাবছেন। এমন হাজারটা কথা বলা শুরু করে দিলেন। বেশি কথা বলার এর থেকে আর বড় লক্ষণ কী হতে পারে।
৬. আপনি যখন নতুন কারো সঙ্গে দেখা করেন, তখন খুব একটা কথা বলার চেষ্টা করেন না। কারণ, আপনি নিজেই নিজেকে ভয় পান। যাতে নতুন মানুষটির সামনে আপনি উদ্ভট কিছু বলে না ফেলেন।
৭. যখন আপনি কোনো বেখাপ্পা কথা বলে ফেলেন, তখন মানুষ আপনাকে নিয়ে মজা করে। তারা ভাবে, আপনি নিছক আনন্দ দেওয়ার জন্যই এমনটা বলেছেন। অথচ আপনি না বুঝেই কথাটা বলে ফেলেছেন। এভাবে বেশি কথা বলতে থাকলে একটা সময় সবাই আপনাকে নিয়ে শুধু মজাই করবে। কখনোই আপনার কোনো কথাকে গুরুত্বপূর্ণ মনে করবে না।
৮. আপনি সব সময় ভুল সময়ে ভুল কথা বলে বসেন, যা ওই পরিবেশটাকে ঘোলাটে করে ফেলে। তাই সাবধান, বেশি কথা বলার কারণে বিপদে পড়তে পারেন।
৯. বিভিন্ন অনুষ্ঠানে বেশি কথা বলার কারণে মাঝেমধ্যে আপনি বিব্রতকর অবস্থায় পড়েন, আবার মাঝেমধ্যে অন্যরা বিরক্ত হন।
১০. বন্ধুদের সঙ্গে থাকলেও আপনাকে সবাই কথা বলতে নিষেধ করে। যখনই দেখবেন কোনো কিছু বলার আগে আপনাকে চুপ থাকতে বলা হচ্ছে, তখনই বুঝবেন আপনার বেশি কথা বলার অভ্যাস আছে।
Hasan
Reply

Messages In This Thread
কখন বুঝবেন আপনি বেশি কথা বলছেন? - by Hasan - 01-22-2017, 10:38 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,332 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,542 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,108 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,604 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,152 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,453 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,539 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,659 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,506 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,610 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)