Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

গাড়িতে উঠলেই বমি! টোটকা...

Googleplus Pint
#1
লাইফস্টাইল ডেস্ক: বেড়াতে যাওয়ার শখ ১৬ আনা। কিন্তু বাস বা চার চাকার গাড়িতে কোথাও যাওয়ার নাম শুনলেই দশ পা পিছিয়ে যান আপনি। একটাই ভয়, প্রতিবারের মতো যদি বমি করে ভাসিয়ে দেন! মাথাটা ঘোরে! এক গাড়ি লোকের সামনে যা তা অবস্থা হয়। বমির ওষুধ খেয়েও মাঝে মধ্যে ছড়িয়ে ফেলেন আপনি। এসব ভয় ছেড়ে দিন। অনেক টোটকা আছে, যা সামলে দেবে আপনাকে।

১. বাড়ির লোকজন বা বন্ধুরা যতই বলুক পেট খালি রেখে গাড়িতে উঠতে মোটে শুনবেন না। খালি পেটে ফল উলটো হয়। হালকা সেদ্ধ কিছু খাবার খান। তবে পেট পুরে আবার খেয়ে ফেলবেন না যেন। আর হ্যাঁ বেশি পানি খেয়ে ফেলবেন না।

২. বেড়াতে যাওয়ার আগের দিন ভাল করে রাতের ঘুমটা কিন্তু চাই।

৩. কোনও কারণে আগের দিন থেকে মাথাটা হালকা ধরে রয়েছে? তা যেন বাড়তে দেবেন না। প্রয়োজনে হালকা ওষুধ নিয়ে নিন।

৪. রাস্তা দীর্ঘ হলে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে এতটু হাত-পা নেড়েচেড়ে নিন।

৫. বড় করে একটা শ্বাস নিয়ে নিন গাড়িতে বসে। অস্বস্তি হলেই এটা করুন।

৬. মুখে চুইংগাম বা ক্যান্ডি রাখতে পারেন। সেক্ষেত্রে মিন্ট ফ্লেভারটাই বেস্ট। লবঙ্গ রাখুন মুখে, বেশ উপকারি।

৭. এরকম পরিস্থিতিতে আদাও কিন্তু বেশ উপকারি। একটু বিটনুন মাখিয়ে এক কুচি আদা মুখে রাখুন। উপকার পাবেন।

৮. সঙ্গে রাখতে পারেন পাতিলেবু আর বিট লবণ। এক টুকরো লেবুর মধ্যে বিটনুনটা মাখিয়ে রাখতে পারেন। মাথা ঘুরলে বা বমি বমি ভাব হলে একটু জিভে ঠেকিয়ে নেবেন। দেখবেন অনেকটা রিলিফ লাগবে। বিট লবণের বদলে সৈন্ধব লবণও চলতে পারে।

সূত্র: সংবাদ প্রতিদিন
Hasan
Reply


Messages In This Thread
গাড়িতে উঠলেই বমি! টোটকা... - by Hasan - 02-02-2017, 10:44 AM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,242 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,451 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 3,018 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,512 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,066 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,367 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,454 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,576 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,419 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,520 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)