Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[টিপস] ঈদে ঝলমলে চুল পেতে করণীয

Googleplus Pint
#1
ঈদে চাই বাড়তি সাজ, বাড়তি সৌন্দর্য্য। পোশাকে
চমকের সঙ্গে সঙ্গে ত্বক, চুল, নখ সবকিছুতেই থাকতে
হবে চমক। বিশেষ করে সুন্দর চুলের প্রতি দুর্বলতা
নারী-পুরুষ সবার। কিন্তু বাইরের ধুলো-ময়লা, সূর্যের
অতিবেগুনি রশ্মি দিন দিন আপনার চুলকে রুক্ষ করে
দিচ্ছে। ঈদে ঝলমলে চুল দিয়ে সবাইকে চমকে দিতে
তাই একটু আগেভাগেই যত্ন শুরু করা জরুরি। চুলের
যত্নে রইলো কিছু ঘরোয়া টিপস, যা আপনার চুলকে
করে তুলবে সুস্থ, সুন্দর আর স্বাস্থ্যবান।
তেল : নারকেল তেলকে বলা হয় সবচেয়ে ভালো
ভেষজ কণ্ডিশনার। রাতে ঘুমানোর আগে এই তেলের
মিশ্রণ হালকা গরম করে নিয়ে মাথার তালুতে
ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। চুলের
প্রতিটি গোড়ায় যেন তেল পৌঁছায় সেজন্য একটু সময়
নিয়ে আস্তে আস্তে পুরো চুল আর তালুতে তেল
ম্যাসাজ করতে হবে। সারা রাত রাখা সম্ভব না হলে
গোসলের ১ ঘণ্টা আগে চুলে তেল দিয়ে তারপর
শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে ২ বার যদি এটা
করা যায়। ১ মাসের মধ্যেই চুল পাতলা ভাব কমে
আসবে, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য
করবে। চুল হবে রেশমি, ঝলমলে ও স্বাস্থ্যবান।
ডিম : একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে
ফেটিয়ে নিতে হবে। তারপর পরিষ্কার চুলে সরাসরি
হাত অথবা ব্রাশের সাহায্যে ওপর থেকে নিচ
পর্যন্ত লাগাতে হবে। তারপর হালকা ঝুটি করে নিন
বা শাওয়ার ক্যাপ পরে নিন। ২০-৩০ মিনিট রেখে
নরমাল পানিতে চুল ধুয়ে নিন এবং শ্যাম্পু করুন।
যেদিন ডিম দেবেন সেদিন আর আলাদা করে
কন্ডিশনার দেবার প্রয়োজন নেই। প্রতি ৭ দিনে ১
বার করুন দেখবেন চুল ঘন হওয়ার সাথে সাথে আসবে
বাউন্স।
অ্যালোভেরা : অ্যালোভেরার জেল বের করে ৪
চামচ মধুর সাথে মিশিয়ে সরাসরি চুলে এবং মাথার
তালুতে লাগিয়ে ফেলুন। চুল ঘন করার সাথে সাথে
এটি আপনার চুলের আগা ফেটে যাওয়া রোধ করবে।
মধু : ব্যবহারের ক্ষেত্রে মধু খুবই আঠালো, সে জন্য
খুব অল্প পরিমাণে (৪-৫ চামচ এর বেশি না) মধু নিয়ে
তা মাথার তালুতে ব্যবহার করুন। তারপর চুল আটকে ১৫
মিনিট রেখে দিন। খেয়াল রাখুন যেন প্রতিটি চুলের
গোড়ায় একটু হলেও মধু পৌঁছায়। সবশেষে পানি
দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁয়াজ : আপনার হেয়ার ফলিকল এর কোনও অংশ
ক্ষতিগ্রস্ত থাকলে নিয়মিত পেঁয়াজ ব্যবহারে তা
সারিয়ে তোলে। যাদের চুল পাতলা তারা সপ্তাহে
২-৩ দিন ১০-১২ মিনিটের জন্য মাথার তালুতে পেঁয়াজ
ঘষে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই উপকার
পাবেন।
মেহেদি : মেহেদি লাগিয়ে সাথে সাথে চুল ধুয়ে
ফেলবেন না। কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করুন। এতে
মেহেদির রং চুলে ভালভাবে বসবে। তাই হাতে সময়
নিয়ে চুলে মেহেদি লাগান। অনেকেই বলে মেহেদি
চুল রুক্ষ করে থাকে। হ্যাঁ, আপনার মাথার তালু রুক্ষ
হলে মেহেদি চুল রুক্ষ করে। তাই মেহেদির প্যাকের
সাথে তেল, টকদই ব্যবহার করুন। কিংবা মেহেদি
লাগিয়ে শ্যাম্পু করে মাথায় তেল লাগান। পানি ও
পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১
বার এটি ব্যবহার করার চেষ্টা করুন।
Hasan
Reply


Messages In This Thread
ঈদে ঝলমলে চুল পেতে করণীয - by Hasan - 06-11-2017, 07:18 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [লাইফ স্টাইল] ৯টি বিউটি টিপস প্রতিটি মানুষের জন্য করনীয়। mdrashedul 0 2,294 07-21-2019, 12:39 PM
Last Post: mdrashedul
  Skin Care Bangladesh mdrasel 0 2,594 07-20-2019, 01:13 PM
Last Post: mdrasel
  বর্ষায় পায়ের যত্নের টুকিটাকি Hasan 0 2,350 08-29-2017, 04:19 PM
Last Post: Hasan
  নেইলপলিশ দেওয়ার দশ ঘন্টা পর আপনার শরীরে কী ঘটে? Hasan 0 2,342 08-29-2017, 04:18 PM
Last Post: Hasan
  নারীদের 'ব্যক্তিগত পরিচ্ছন্নতার' যে ১০ টি টিপস অবশ্যই জেনে রাখা উচিত! Hasan 0 2,330 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [লাইফ স্টাইল] রূপচর্চা করুন প্রাকৃতিক উপায়ে Salim Ahmad 2 4,142 06-11-2017, 01:14 PM
Last Post: Salim Ahmad
  চুলের বৃদ্ধি বাড়াতে ৩ হেয়ার প্যাক Hasan 0 2,418 05-25-2017, 10:33 PM
Last Post: Hasan
  রূপচর্চায় চালের গুড়ার কিছু অসাধারণ টিপস Playboy 0 4,134 03-21-2017, 11:06 AM
Last Post: Playboy
  ব্রণ হওয়ার পাঁচ কারণ! Playboy 0 2,446 03-20-2017, 10:00 AM
Last Post: Playboy
  চুলের যত্নে জোজোবা তেল Hasan 0 2,400 03-16-2017, 08:35 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)