Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[বিনোদন] স্কুল জীবনে বিয়ে, ডিভোর্স লেটার হাতে প্রভা !

Googleplus Pint
#1
দেশীয় টেলিভিশনের আলোচিত
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা স্কুল জীবনেই
বিয়ের পিঁড়িতে বসেন। তবে তার সে বিয়ে
টিকেনি। কলেজ শেষ করে বাবা-মার অবহেলা
আর স্বামীর দেয়া ডিভোর্স লেটার হাতে
নিয়ে ঢাকায় আসেন তিনি। শুরু হয় তার সংগ্রামী
জীবনযাত্রা। তবে বাস্তবে নয়, ‘সিনেমাওয়ালা’
শিরোনামের একটি নাটকে এমনই চরিত্রে পর্দায়
হাজির হবেন এই অভিনেত্রী।



নাটকে প্রভার চরিত্রের নাম হেনা। পড়াশোনার
পাশাপাশি সে টিউশনি করে নিজের থাকা-খাওয়ার খরচ
জোগায়। একদিন পত্রিকার একটা সুন্দরী
প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এসএমএস করেন
সেখানে। তারপর ঝড়-ঝাপটা গেলেও আর
পেছনে তাকাতে হয়নি তাকে। মাস ছয়েক পর
সেই সুন্দরী প্রতিযোগিতার সেরা সুন্দরী
হয়ে যান হেনা।


এরপর নাটক, বিজ্ঞাপন এবং ধীরে ধীরে
চলচ্চিত্রে অভিনয় করে বছর পাঁচেকের
মধ্যেই গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত নায়িকা
হয়ে ওঠেন হেনা। নাম বদলে রাখেন হীরা।
এখন সেই হীরাই গ্ল্যামার জগতের আইকন।




সে তার পেছনের ফেলে আসা জীবনের
অনিশ্চয়তা, কষ্ট, দুঃখ সব ভুলে যান চলমান লাইট-
ক্যামেরা-অ্যাকশনের ঝলকে। অন্যদিকে হীরার
বাবা-মা, পরিচিত বন্ধু, কাছের-দূরের আত্মীয়-
স্বজন, এমনকি তালাক দেওয়া স্বামীও এখন হীরার
ঝলমলে জীবনে ফিরে আসতে চান, তার পাশে
থাকতে চান! অথচ হীরা এখন ভালবাসেন তার
গাড়ীর ড্রাইভার কুদ্দুসকে!



সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে প্রভা
ছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন
শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ
খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা
আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম
হাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী,
সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমূখ।




উল্লেখ্য, আগামী সোমবার (১৮ জুলাই)
থেকে এনটিভিতে দেখা যাবে নাটকটি। প্রতি
সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে
প্রচার হবে এটি।


Attached Files Thumbnail(s)
   
Reply


Messages In This Thread
স্কুল জীবনে বিয়ে, ডিভোর্স লেটার হাতে প্রভা ! - by Salim Ahmad - 06-15-2017, 01:59 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,946 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,762 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,654 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,808 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,702 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,789 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,671 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,827 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,419 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,938 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)