Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

মাউথওয়াশ কী খুশকি দূর করে?

Googleplus Pint
#1
মুখের জীবাণু ও গন্ধ দূর করতে মাউথওয়াশ খুবই কার্যকর। কিন্তু আপনি কি জানেন, মাউথওয়াশ সহজেই মাথার খুশকি দূর করে! এমনকি একবার ব্যবহারে খুশকি আর ফিরে আসে না। কীভাবে মাথায় মাউথওয়াশ ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
প্রথম ধাপ
প্রথমে একটি বাটিতে আধা কাপ মাউথওয়াশ নিন। এবার এর সঙ্গে সামান্য পরিমাণে বেবি ওয়েল মেশান। এই মিশ্রণ একটি বোতলে ভরে ভালো মতো ঝাঁকিয়ে নিন।
দ্বিতীয় ধাপ
আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন সেটা দিয়ে প্রথমে চুল ভালো করে ধুয়ে ফেলুন। এবার চুলে কন্ডিশনার দিন। শুধু চুলেই কন্ডিশনার লাগান, যেন মাথার তালুতে না লাগে। আর হ্যাঁ, চুলে পানি লাগাবেন না।
তৃতীয় ধাপ
এবার মাউথওয়াশের মিশ্রণ মাথার তালুতে স্প্রে করুন। চুলে যেন না লাগে। এই মিশ্রণ চুলে লাগলে চুল রুক্ষ হয়ে যেতে পারে এবং মাঝখান থেকে ভেঙে যেতে পারে।
চতুর্থ ধাপ
দুই থেকে পাঁচ মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। যাতে মাথার তালুর মরা কোষ দূর হয়। এবার পাঁচ মিনিট অপেক্ষা করুন।
পঞ্চম ধাপ
ঠান্ডা পানি দিয়ে চুল ও মাথার তালু ভালো করে ধুয়ে নিন। এবার শুকিয়ে নিন। আপনি যদি মাউথওয়াশের সঙ্গে বেবি ওয়েল মেশান তাহলে চুল কিছুটা তেলতেলে হতে পারে। তাই সবশেষে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারেন।
পরামর্শ
১. মাউথওয়াশ মাথায় ব্যবহারের সময় চোখে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। না হলে চোখের ক্ষতি হতে পারে।
২. আপনি চাইলে শ্যাম্পুর সঙ্গে সামান্য মাউথওয়াশ মিশিয়ে দুই-তিনদিন পরপর ব্যবহার করতে পারেন।
৩. অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। এমনকি চুল পড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)