Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সম্পর্ক গাঢ় হলে সঙ্গীকে যা বলা যায়

Googleplus Pint
#1
প্রেমের শুরুতে অনেক কথাই বলা যায় না। বলা সম্ভবও না। কারণ যতক্ষণ না আপনি কোনো মানুষকে পুরোপুরিভাবে জানতে পারবেন ততক্ষণ সব ধরনের কথা বলতে আপনার দ্বিধা কাজ করবে। তবে প্রেমের বয়স বাড়লে এই সংকোচ সহজেই কেটে যায়। অনেক কথাই তখন অনায়াসে বলতে পারেন। জানতে চান সেগুলো কী? তাহলে আইডিভা ওয়েবসাইটের এই তালিকাটি একবার দেখে নিতে পারেন।
১. প্রেমের শুরুতে কখনোই সাবেক সঙ্গীর কথা নতুন সঙ্গীকে বলতে সাহস পান না এই ভয়ে, সে যদি আপনাকে ছেড়ে চলে যায়! অথচ সেই সম্পর্ক যখন গাঢ় হয় এবং ধীরে ধীরে সম্পর্কের বয়স বাড়ে, তখন নির্দ্বিধায় আপনি অতীত প্রেমের কথা সঙ্গীকে বলার সাহস পাবেন। এমনকি দুজন মিলে অতীত প্রেমের কথা মনে করে হাসাহাসিও করবেন। এটাই দীর্ঘদিনের প্রেমের ফল।
২. অর্থনৈতিক বিষয়গুলো আলোচনা করতে পারবেন। প্রথম দিকে টাকা-পয়সার কথা লজ্জায়ও বলতে পারতেন না, এই ভেবে যে সঙ্গী আপনাকে লোভী মনে করবে। এই দ্বিধা ধীরে ধীরে কেটে যাবে। তখন ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক কথাও যুক্ত করতে পারবেন।
৩. আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা অনায়াসে বলতে পারবেন। আর দুজন মিলে সিদ্ধান্তও নিতে পারবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে। এটা সম্পর্কের বয়স বাড়ার কারণেই সম্ভব।
৪. পারিবারিক সব ধরনের কথা বলার সুযোগ পাবেন। কোনো সমস্যায় থাকলে সেটাও অনায়াসে বলে ফেলতে পারবেন, যা শুরুতে বলার সাহস পাননি।
৫. বিয়ে কীভাবে করবেন, খরচ কেমন হবে, দুই পক্ষের মাঝে সমঝোতা কীভাবে করবেন সেগুলো নিজেরাই বুদ্ধি করে বের করতে পারবেন। কারণ দীর্ঘদিনের প্রেমের পরই বিয়ের সিদ্ধান্তটা বুঝেশুনে নিতে পারবেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,198 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,412 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,980 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,473 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,025 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,328 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,412 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,540 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,381 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,484 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)