Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

লবঙ্গ ত্বকের কী উপকার করে?

Googleplus Pint
#1
লবঙ্গ, এতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন—ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। এটি ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে বেশ কার্যকর। এ ছাড়া এটি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টসেরও কাজ করে, যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
লবঙ্গ ত্বকের কী কী উপকার করে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিতে পারেন।
ব্রণ দূর করে
লবঙ্গ ব্রণ দূর করতে বেশ কার্যকর। তবে ব্রণের ওপর সরাসরি লবঙ্গ ব্যবহার না করাই ভালো। লবঙ্গ গুঁড়ো করে এর সঙ্গে সামান্য অলিভ অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে ব্রণের ওপর লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের ব্রণ সহজেই দূর হয়ে যাবে।
ত্বকের দাগ দূর করে
নিয়মিত লবঙ্গের তেল দিয়ে ত্বক ম্যাসাজ করুন। এতে আপনার ত্বকের সব ধরনের দাগ দূর হবে এবং ত্বক নরম ও মসৃণ হবে। তবে ঘুমানোর আগে এই তেল দিয়ে ম্যাসাজ করলে ভালো ফল পাবেন।
বলিরেখা দূর করে
লবঙ্গের তেলের সঙ্গে যে কোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়মিত ত্বকে ম্যাসাজ করুন। এর ফলে ঝুলে যাওয়া ত্বক টানটান হবে এবং ত্বকের বলিরেখা সহজেই দূর হবে।
ত্বকের আর্দ্রতা ধরে রাখে
ক্রিম বা লোশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
মেকআপের বেইজের জন্য উপকারী
আপনি যদি মেকআপের পর মসৃণ ত্বক চান, তাহলে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিন। এটি আপনার ত্বককে তেলতেলে করবে না আবার মসৃণও রাখবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,202 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,419 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,985 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,476 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,028 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,334 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,414 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,541 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,383 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,486 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)