Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে

Googleplus Pint
#1
সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম বিষয়টা এখন বেশ সহজ। এ যুগের তরুণ প্রজন্ম হুট করেই প্রেমে পড়ে আবার খুব দ্রুতই সেই প্রেম থেকে বেরিয়েও আসে। এক সম্পর্ক শেষ হওয়ার পর নতুন সম্পর্কে জড়াতে বিশেষ সময় নেয় না তারা। বহুক্ষেত্রেই নতুন সম্পর্ক মনে দাগ কাটতে না পারলে সাবেক প্রেমিকা ব প্রেমিকই থেকে যায় হৃদয় জুড়ে।

বলাই বাহুল্য, সেটা বর্তমান সম্পর্কের জন্য কোনওদিক থেকেই ভাল নয়। যদি বুঝতে পারেন, আপনার প্রেমিক বা প্রেমিকা এখনও তার সাবেককে ভালবাস‌ে, সেক্ষেত্রে কোনও জটিলতায় না গিয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্পর্কের ক্ষেত্রে এটা দু’জনের জন্যই ভাল। সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে ৪ টি লক্ষণের কথা, যা বুঝিয়ে দেয় আপনার সঙ্গী এখনও তার পুরনো সম্পর্কেই আটকে রয়েছে। রইলো বিস্তারিত-

১। অতীতের সম্পর্ক নিয়ে আলোচনা করতে অনেকেই পছন্দ করেন না। তবে মনে রাখবেন, অতিরিক্ত কোনও কিছুই স্বাভাবিক নয়। সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রসঙ্গ উঠলেই আপনার সঙ্গী যদি অস্বস্তি বোধ করেন বা বিষয়টি এড়িয়ে যেতে যান, তবে বুঝে নিন এখনও তিনি সাবেককেই ভালোবাসেন।

২। আপনার সঙ্গী কথায় কথায় তার সাবেকের নাম করেন। খুব বিরক্ত হন আপনি। তাও তার ব্যবহারে কোনও পরিবর্তন দেখা যায় না। আসলে সাবেকের প্রতি প্রেম থেকেই এই কাজটি তিনি করেন।

৩। আপনার সঙ্গী যেকোনও পরিস্থিতিতেই সাবেকের সঙ্গে আপনার তুলনা করেন। এই তুলনা সবসময় হয়তো জেনেবুঝেও করা হয় না। তবে, বারবার ঘটনার পুনরাবৃত্তি হলে একথা মানতেই হবে যে আপনার সঙ্গীর মনের অনেকটা জায়গা জুড়ে এখনও রয়েছেন তার সাবেকই।

৪। ব্যক্তিগত জীবন বা কর্মজীবনের কোনও সমস্যা সমাধানের ক্ষেত্রে সাবেকের মতামতই এখনও তার কাছে প্রাধান্য পায়। আপনার মতামতের উপর ঠিক ভরসা করতে পারেন না। পরিস্থিতি এমন হলে বুঝতে হবে সাবেকই এখনও তার ভালবাসা।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,141 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,352 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,917 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,410 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 2,967 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,345 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,476 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,321 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,419 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan
  [লাইফ স্টাইল] লেবুর নানা উপকারিতা জেনে রাখুন OsM Nazmul 0 2,447 09-08-2017, 10:54 PM
Last Post: OsM Nazmul

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)