Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ভ্রমণের সময় ডেটা খরচ কমান

Googleplus Pint
#1
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সচল ও নিয়মিত হালনাগাদ রাখতে নেপথ্যে অনেক ইন্টারনেট ডেটা খরচ হয়। আর আপনি যদি প্রচুর ভ্রমণ করেন, তবে ধরেই নেওয়া যায় কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে মুঠোফোনের টেথার সুবিধা ব্যবহার করতে হয়, যা অনেক খরচের ব্যাপার। যদিও নিয়মিত হালনাগাদ রাখা প্রয়োজন। তবে দরকারের সময় তা বন্ধ রাখাটাও জরুরি। উইন্ডোজ ১০-এর সেটিং পরিবর্তন করে নেপথ্যে ডেটা খরচের পরিমাণ কমিয়ে রাখা সম্ভব। এই সুবিধার নাম ‘মিটারড নেটওয়ার্ক’। বর্তমানে যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন শুধু সে নেটওয়ার্কই মিটারড হিসেবে নির্বাচন করতে পারবেন। ছোট কিন্তু কাজের এই সুবিধা ঝামেলা থেকে বাঁচাতে পারে।

আপনি যদি ২ আগস্ট প্রকাশ করা উইন্ডোজ ১০ বর্ষপূর্তি হালনাগাদ ইনস্টল করে থাকেন, তবে বিষয়টা এমনিতেই অনেক সহজ হয়ে গেছে। সে ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

*ইন্টারনেট সংযোগ চালু করুন
*টাস্কবার থেকে নেটওয়ার্ক মেনু সচল করুন
*নেটওয়ার্কের নামের নিচ থেকে ‘Properties’-এ ক্লিক করুন
*‘Set as metered connection’ সুবিধা সচল করুন

উইন্ডোজ ১০ বর্ষপূর্তি হালনাগাদ যদি এখনো ইনস্টল না করে থাকেন, তবে পদ্ধতিটা হবে এমন:
*ইন্টারনেট সংযোগ সচল করুন
*স্টার্ট মেনু থেকে সেটিংস অ্যাপ চালু করুন
*‘Network & Internet’-এ ক্লিক করুন
*ওয়াই-ফাই নির্বাচন করুন
*ওয়াই-ফাই নেটওয়ার্ক তালিকার শেষে ‘Advanced Options’-এ ক্লিক করুন
*এবার ‘Set as metered connection’ সচল করে দিন
সূত্র: দ্য নেক্সট ওয়েব
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,571 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,795 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,577 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,549 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,571 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,575 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,402 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,555 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 2,926 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,661 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)