Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

যেভাবে ফেসবুকের ফেক প্রোফাইল চিনবেন!

Googleplus Pint
#1
ইন্টারনেট ব্যবহার করেন, কিন্তু ফেসবুকে সারাদিনে একবারও লগ ইন করেন না, তরুণ প্রজন্মের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ফেসবুক প্রোফাইলে আপনার ব্যক্তিগত তথ্য ছাড়াও থাকে আপনার ও আপনার প্রিয়জনদের ছবি।

বন্ধুর ছদ্মবেশে কেউ আপনার প্রোফাইলে ঢুকে পড়ে, তাহলে সেই তথ্য এবং ছবি ব্যবহার করে আপনাকে হেনস্থার মুখে ফেলে দিতেই পারে। কী করে চিনে নেবেন ‘ফেক প্রোফাইল’-দের? রইল টিপস।

❏ সাধারণ ভাবে ফেক প্রোফাইলে ব্যবহার করা হয় কোনও সেলেব্রিটি কিংবা নানা প্রাকৃতিক দৃশ্যের ছবি। কখনও বা ব্যবহার করা হয়। কখনও আবার ব্যবহার করা হয়, নানা মজাদার ‌উদ্ধৃতি। সাধারণভাবে বলা যেতে পারে, যে সমস্ত প্রোফাইলের প্রোফাইল পিকচার অ্যালবামে একটি নিজস্ব ছবি থাকে না, সেগুলোকে সন্দেহের চোখে দেখা যেতেই পারে।

❏ ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে লক্ষ্য রাখুন প্রোফাইল মালিকের স্কুল, কলেজ কিংবা অফিসের নামের দিকে। ফেক প্রোফাইলের মালিকরা সাধারণত এই সমস্ত তথ্যগুলো এড়িয়ে যায়। খেয়াল করুন, সন্দেহভাজন প্রোফাইলের মালিকের সঙ্গে তার সহপাঠী বা সহকর্মীদের কোনও ছবি আছে কি না।

❏ টাইমলাইনে গিয়ে পোস্টগুলো খেয়াল করুন। তাতে কারা কমেন্ট করছেন, সেটাও লক্ষ্য রাখুন। তাদের প্রোফাইল কতটা বিশ্বাসযোগ্য সেটাও যাচাই করে নিন। তাঁদের সঙ্গে প্রোফাইলের মালিকের কেমন সম্পর্ক, বা তারা কী সুবাদে একে অপরকে চেনেন, সেটা বোঝার চেষ্টা করুন।

❏ সন্দেহজনক মনে হলেই, ওই ‌প্রোফাইলের মালিকের সঙ্গে যারা ‘মিউচুয়াল ফ্রেন্ড’ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রশ্ন করুন কেউ এই প্রোফাইলের মালিককে ব্যক্তিগতভাবে চেনেন কি না। না চিনলে গন্ধটা সত্যিই সন্দেহজনক।

❏ যদি দেখেন, সন্দেহভাজন প্রোফাইলটির প্রোফাইল পিকচার কোনও তারকার নয়, অন্য কোনও সাধারণ ব্যক্তির, তাহলে শরণাপণ্ন হন SPAMfighter Facebook page-এর। সেখানে গিয়ে প্রোফাইলটি রিপোর্ট করুন।

❏ সঙ্গে সাহায্য নিতে পারেন গুগল ইমেজ সার্চের। সন্দেহভাজন প্রোফাইলের প্রোফাইল পিকচারটি ডাউনলোড করে গুগল সার্চ করতে পারেন। যদি অন্য কারও সঙ্গে মিলে যায়, তাহলে তৎক্ষণাৎ বন্ধুত্বের অনুরোধ নাকচ করুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [ফেসবুক] ফেসবুক রুম কি? বিস্তারিত জেনে নিন Nabila 0 2,187 07-23-2020, 04:55 PM
Last Post: Nabila
  [টিপস] কীভাবে ফেসবুকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন muztum 0 2,627 01-01-2019, 06:25 PM
Last Post: muztum
  যে ৫ কারণে স্মার্টফোন স্লো হয়ে যায় Hasan 0 2,522 12-11-2017, 11:36 PM
Last Post: Hasan
  [ফেসবুক] ফেসবুক স্ট্যাটাস এ লাইক বাড়াবেন যে ভাবে? Hasan 0 2,594 12-11-2017, 11:35 PM
Last Post: Hasan
  [Grameenphone] freebasics ও freefacebook চলার সুবিধার জন্য sarif 1 3,322 07-20-2017, 02:07 PM
Last Post: Hasan
  Messenger এর 5 টি Tricks জেনে নিন কাজে আসবে. Hasan 1 3,359 07-08-2017, 12:14 PM
Last Post: bdyousufctg
  [ফেসবুক] ‘প্রোফাইল পিকচার’ নিয়ে কঠোর হচ্ছে ফেসবুক Hasan 0 2,720 06-26-2017, 02:01 AM
Last Post: Hasan
  [ফেসবুক] জেনে নিন কি কি কারনে আপনি Facebook থেকে ব্লক হতে পারেন। Hasan 1 8,048 06-19-2017, 05:21 PM
Last Post: bdyousufctg
  [ফেসবুক] কঠোর হলো ফেসবুক Salim Ahmad 0 3,291 06-10-2017, 09:26 AM
Last Post: Salim Ahmad
  কিভাবে আপনার বা আপনার ফ্রেন্ডের নামের ক্লোন আইডি ডিসেবল করবেন? Sohan 0 6,884 05-29-2017, 01:15 AM
Last Post: Sohan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)