Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করুন কর্কট, বেকার তুলার চাকরি হবে

Googleplus Pint
#1
রাশিফল
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা ৫ ও ৮। শুভ বার শনি ও বুধ। শুভ রত্ন নীলা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি বাস্তববাদী ও দূরদৃষ্টির অধিকারী। আপনার মন সংশয়ী। তবে আপনি মেধাবী। আর অতিরিক্ত মেধাই আপনার কাল হতে পারে। আপনার মনে হবে আপনি সবই পারেন। তাই কোনটা ছেড়ে কোনটা করবেন, সেই সিদ্ধান্তে পৌঁছাতে কষ্ট হবে। আপনি কৌশলী। অন্যের কাছ থেকে কথা আদায়ের পদ্ধতি জানেন। আপনার দৃষ্টিভঙ্গি বহির্মুখী। তাই জীবন হবে ঘটনাবহুল। অপ্রত্যাশিত ও বিচিত্র সুযোগ আসবে আপনার জীবনে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। হৃদযন্ত্রের দুর্বলতাজনিত সমস্যায় ভুগতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। শরীর ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মনের শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো আইনগত জটিলতার সম্মুখীন হতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ট্রেড ইউনিয়ন নেতাকর্মীদের জন্য সময় অনুকূল থাকবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জীবন ও জগৎ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। কোনো সৎ মানুষের উপদেশে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। কোনো সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। বদনাম সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অংশীদার ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মীন রাশি (১২ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,202 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,413 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,980 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,475 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,027 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,334 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,413 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,540 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,382 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,484 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)