Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ছয় উপায়ে মেয়েদের মন জয় করুন!

Googleplus Pint
#1
শুধু ‘ভালোবাসি’ বলেই মেয়েদের মন জয় করা যায় না। আপনি যদি তাকে খুশি করতে চান তাহলে কিছু বিষয়ে বেশি মনোযোগ দিন। আর মনে রাখবেন, সম্পর্কে সুখী হতে হলে প্রেমিকাকে খুশি রাখতেই হবে। কীভাবে প্রিয় মানুষটির মন জয় করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে মেটা গার্লি ওয়েবসাইটে। এক নজরে তালিকাটি দেখে নিন।
১. নিজের ভালোবাসা প্রকাশ করুন। তবে শুধু ‘আই লাভ ইউ’ বললেই হবে না। আপনি তাকে সত্যি ভালোবাসেন এটা বুঝানোর জন্য কিছু একটা করুন। তার মানে এই নয় যে তাকে অনেক কিছু উপহার দিয়ে বোঝাতে হবে। সাধারণ যেকোনো বিষয়েই সে আপনার অনুভূতির মর্ম বুঝতে পারবে।
২. হঠাৎ করেই সারপ্রাইজ দিন। সব বিষয়ে মেয়েদের জিজ্ঞাসা করতে হয় না। বরং না বলে করলেই তারা খুশি হয়। দেখা করতে গেলে আপনি যদি তার পছন্দের ফুল নিয়ে আসেন তাহলে সে অনেক খুশি হবে।
৩. প্রশংসা করুন। মেয়েরা এটা খুবই পছন্দ করে। তার মানে এই নয় যে মিথ্যা প্রশংসা করতে হবে। আপনি যেহেতু তাকে ভালোবাসেন সেহেতু তার ভালো বিষয়গুলো আপনার জানা আছে। সেগুলোরই প্রশংসা করুন।
৪. সময় পার করা ধরনের কথাগুলো মেয়েদের সাথে না বলাই ভালো। এতে তারা অনেক বিরক্ত হয়। আর মাঝেমধ্যে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ কথাও বলতে হবে। যাতে সে বুঝতে পারে আপনি তার বিষয়ে সিরিয়াস। এই ধরনের কথাই তাকে খুশি করার জন্য যথেষ্ট।
৫. যেকোনো সমস্যা হোক না কেন সবসময় তার পাশে থাকার চেষ্টা করুন। যাতে সে নিরাপদ বোধ করে। আপনি যদি কিছু করতে নাও পারেন, তবুও সে মনে মনে খুশি হবে এই ভেবে যে, এই মুহূর্তটাতে আপনি তার পাশে আছেন।
৬. তার পছন্দের রোস্তোরাঁয় নিয়ে যেতে পারেন। কিংবা পছন্দের কোনো খাবার না বলেই কিনে আনতে পারেন। এই সামান্য বিষয়ে আপনার প্রেমিকা অনেক খুশি হবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,192 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,406 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,973 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,467 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,019 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,321 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,405 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,534 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,373 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,473 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)