Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ফোনে কথা বলা বা ব্যবহারের নিয়ম!

Googleplus Pint
#1
ফোনে কথা বলা বা ব্যবহারের নিয়ম!
প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে যিনি একটি মোবাইল ফোনের মালিক নন। প্রয়োজন এবং প্রয়োজনের বাইরে ফোনে কম-বেশি কথা বলি আমরা সবাই। ফোনে কথা বলার জন্য রয়েছে স্বাভাবিক কিছু নিয়ম কানুন। জেনে কিংবা না জেনে অনেকেই সেই নিয়ম মেনে ফোনে কথা বলেন না। আপনার প্রয়োজনীয় ফোনটি অনেক সময় অনেকের বিরক্তির কারণ হতে পারে। তাই ফোনে কথা বলা বা ফোন ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি-

১. ফোন করে অবশ্যই প্রথমে নিজের পরিচয় দিন। পরিচয় লুকিয়ে ফোন করাও একধরনের অপরাধ।

২. ফোনে যতটা সম্ভব কথা সংক্ষেপ করুন। দীর্ঘক্ষণ কথা বলার মত সময় ফোনের অপর প্রান্তের ব্যক্তিটির নাও থাকতে পারে।

৩. জরুরি ফোনকলগুলো দিনের বেলায় সেরে রাখতে পারেন। গভীর রাতে কিংবা খুব সকালে কাউকে ফোন না করাই ভালো।

৪. যতটা সম্ভব আস্তে কথা বলুন। খুব জোরে ফোনে কথা বলবেন না। তাতে করে আপনার আশপাশের লোকজন বিরক্ত হতে পারে।

৫. ফোনের রিংটোনও আপনার রুচিবোধের পরিচয় তুলে ধরে। তাই রিংটোন বাছাইয়ের সময় সতর্ক থাকুন।

৬. অফিসে, কাজের ক্ষেত্রে বা মিটিংয়ে থাকলে ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখুন। নয়তো কাজের মনোনিবেশ ক্ষুন্ন হতে পারে।

৭. ফোনে গান শুনতে চাইলে হেডফোন ব্যবহার করতে পারেন। উচ্চশব্দে গান বাজালে আশপাশের লোকজনের জন্য তা বিরক্তির কারণ হতে পারে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,410 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,978 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,472 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,022 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,409 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,538 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,379 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,481 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)