Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ

Googleplus Pint
#1
আইসিটি ডেস্ক: স্যামসাং মোবাইল বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে জনপ্রিয় হ্যান্ডসেট স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ; এস৭ এজ ব্লু কোরাল। গ্রাহকদের পছন্দ পূরণের প্রতিশ্রুতি হিসেবে, স্যামসাং মোবাইল নিয়ে এসেছে ফর্ম, ফাংশন এবং বৈচিত্র্য যা এক অসাধারণ সমন্বয়। হ্যান্ডসেট ব্যবহারের প্রথাগত ধারণাকে ভেঙ্গে দিয়ে একটি ফোনকে আর কীভাবে ব্যবহার করা যায় স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ ব্লু কোরাল সেই ভাবনা জাগায়।
ইন্ডাস্ট্রি সেরা স্মার্টফোন ক্যামেরা
বৃহৎ জনপ্রিয় গ্যালাক্সি এস৭ এজ ফ্লাগশিপ ডিভাইসটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হ্যান্ডসেটগুলোর মধ্যে একটি। এই স্মার্টফোনটির ক্যামেরা আন্তর্জাতিকভাবে ২০১৬ সালের সবচেয়ে ভালো ক্যামেরা হিসেবে স্বীকৃতপ্রাপ্ত। বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সাফল্য অর্জন করার পথ ধরে স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্যালাক্সি এস৭ এজের ব্লু কোরাল ভার্সনটি বাংলাদেশে নিয়ে এসেছে।
স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে এসেছে জীবনের চমৎকার মুহুর্তগুলো ধরে রাখার এক দারুণ পথ। কম আলোতে উজ্জ্বল ছবি তুলতে এই হ্যান্ডসেটে রয়েছে এফ/১.৭ অ্যাপারচার সমৃদ্ধ ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। এই হ্যান্ডসেটে রয়েছে অ্যাক্সেসরিজসমূহ যেমন গিয়ার ভিআর এবং লেভেল ইউ প্রো, যার ফলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিশ্বের যেকোনো স্থান থেকে ৩৬০ ডিগ্রি ভিডিও এবং উচ্চ মানসম্পন্ন মিউজিক।
অসাধারণ সব ফিচার
স্যামসাংয়ের ইন্ডাস্ট্রি শীর্ষ ৫.৫ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে-এর মাধ্যমে গ্যালাক্সি এস৭ এজ ব্লু কোরাল হ্যান্ডসেটটি নিশ্চিত করছে গাঢ় স্ক্রিন, সমৃদ্ধ রং ও কন্ট্রাস্টের সাথে অনন্য মাল্টিমিডিয়া কার্যক্ষমতা। এই চমৎকার হ্যান্ডসেটটিতে আছে অসাধারণ ডিজাইনের কার্ভড এজ, স্ট্রিমলাইন্ড ফ্রন্ট ও ব্যাক কভার, কিউএইচডি ডিসপ্লে, বাড়তি মেমরি, বাস্তব গেমিং অভিজ্ঞতা, দারুণ ডুয়েল পিক্সেল ক্যামেরা এবং অসাধারণ সব ফিচার যা, হ্যান্ডসেট ব্যবহারের প্রথাগত ধারণাকে ভেঙ্গে দিয়ে একটি ফোনকে সত্যিই আর কীভাবে ব্যবহার করা যায় সেই ভাবনা জাগায়। স্মার্ট সুইচ, ওয়্যারলেস এবং দ্রুততর চার্জিং সুবিধা গ্রাহকদের দিচ্ছে সত্যিকারের সন্তুষ্টি এবং পূরণ করছে প্রত্যাশিত চাহিদা।
এছাড়াও স্যামসাং KNOX হ্যাকার এবং ম্যালওয়ার-এর বিরুদ্ধে নিয়মিত আপডেটের সাথে সার্বক্ষণিক সুরক্ষা দেয়। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ KNOX এনেবলড্ অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত এবং কর্মস্থলের তথ্যকে বাড়তি নিরাপত্তা দেয় যার ফলে, হ্যান্ডসেটটি অনাকাঙ্খিতভাবে অন্যকারও কাছে গেলেও ডাটা নিরাপদেই থাকে।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ ব্লু কোরাল হ্যান্ডসেটটি প্রসিদ্ধ ও বহুল জনপ্রিয় ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ ব্লু কোরাল হ্যান্ডসেটটি নিয়ে আসার মাধ্যমে, আমরা অঙ্গীকারবদ্ধ অত্যাধুনিক উদ্ভাবনসমূহ নিয়ে আমাদের গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করছি।
গ্যালাক্সি আস৭ এজ ব্লু কোরালের দাম ৭৪৯০০ টাকা মাত্র এবং এটি পাওয়া যাচ্ছে প্রতি মাসে মাত্র ৬২৪২ টাকা করে ০% ইন্টারেস্টে ১২ মাসের সহজ কিস্তিতে।


Attached Files Thumbnail(s)
   
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  দেশে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার পাশাপাশি সাইবার অপরাধও বাড়ছে। এ জগতে নিরাপদ থাকতে হল Hasan 0 3,044 10-02-2021, 12:13 PM
Last Post: Hasan
  [অপারেটর] অাপনার NID card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে এই পোস্ট দেখুন Hasan 0 2,295 08-30-2017, 03:17 AM
Last Post: Hasan
  ইন্টারনেট খরচ না কমালে ফোরজি নয় Hasan 1 3,752 04-20-2017, 01:54 AM
Last Post: Muntasir
  ইন্টারনেটের অন্ধকার দুনিয়া Hasan 0 3,526 03-02-2017, 04:29 PM
Last Post: Hasan
  ইন্টারনেটের দাম পুনঃনির্ধারণ এ মাসেই Hasan 0 2,477 03-01-2017, 01:36 PM
Last Post: Hasan
  ৩২ বছর আগে এক ১৪ বছর ভারতীয় কিশোর আবিষ্কার করেছিলেন ইমেল প্রযুক্তি Hasan 0 2,468 03-01-2017, 12:23 AM
Last Post: Hasan
  [Tips] Freebasics এর মাধ্যমে Google Translate ফ্রী ব্রাউজ করুন,,,Globalbd.ML Mahin24 0 2,842 02-25-2017, 08:51 PM
Last Post: Mahin24
  ইন্টারনেট ছাড়াই গুগল……!!!! Maghanath Das 0 2,605 02-22-2017, 04:12 PM
Last Post: Maghanath Das
  এবার আপনিও পেতে পারেন গুগোল এডসেন্স। শর্ত মেনে কাজ করুন সফল হবেন Maghanath Das 0 2,369 02-22-2017, 04:06 PM
Last Post: Maghanath Das
  বেকারদের জন্য সুখবর দিল ফেসবুক! Hasan 0 2,555 02-21-2017, 08:02 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)