Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সঙ্গী বাছাইয়ে যে ভুলগুলো হয়

Googleplus Pint
#1
অনেক সময় হুটহাট করেই অনেকে বিয়ে করে ফেলেন। সেটা পরিবারের কারণে হতে পারে আবার নিজের আগ্রহের কারণেও হতে পারে। আর ভুলটা তখনই হয়, যখন সাতপাঁচ না ভেবেই সঙ্গী বাছাই হয়ে যায়। এর ফলে ভবিষ্যতে তাকে আফসোস করতে হয়। আপনি যদি এই আফসোস করতে না চান তাহলে সঙ্গী বাছাইয়ের সময় কোন ভুলগুলো করবেন না সেগুলো আগে জেনে নিন। এ ক্ষেত্রে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই তালিকাটি একবার দেখে নিতে পারেন।
১. জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে প্রথমেই সৌন্দর্যকে বেছে নেয় অনেকে। তাদের ধারণা, সুন্দর মানুষ মানেই সে জীবনসঙ্গী হিসেবে সঠিক। কিন্তু দেখতে সুন্দর হলেই তার মনও সুন্দর হবে এমন কোনো কথা নেই। আর সেই জায়গায় মানুষ ভুলটা করে।
২. সব কাজে যে সাহায্য করতে এগিয়ে আসে তাকেই অনেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। অথচ বিয়ের পর আপনি তাকে নিয়ে সুখী নাও হতে পারেন। কারণ বিয়ের পর সে যে একই রকম থাকবে তার কোনো নিশ্চয়তা নেই।
৩. পরিবারের জন্য বাধ্য হয়ে বিয়ে করা। অনেকেই পরিবারের পছন্দ করা মানুষটিকে ইচ্ছার বিরুদ্ধেই বিয়ে করে, যা পরে তার জীবনের ওপর প্রভাব ফেলে।
৪. ক্যারিয়ারের উন্নতির জন্য অনেকে এমন কাউকে বিয়ে করে যে হয়তো তার ক্যারিয়ারে সাফল্য আনতে সাহায্য করে ঠিকই কিন্তু ব্যক্তিগত জীবনে সুখী করতে সক্ষম হয় না। তাই এই বোকামি করলে নিজেরই সারা জীবন আফসোস করতে হবে।
৫. ভালো চাকরি করে কিংবা অনেক টাকার মালিক এমন কাউকে খুঁজে পেলে কোনোভাবেই তাকে কেউ হাতছাড়া করতে চায় না। অথচ যে এই ভুল কাজটা করে সেই পরবর্তী জীবনে অন্যকে উপদেশ দিয়ে বেড়ায় যে, টাকা না মন দেখে সঙ্গী বাছাই করা উচিত। ভবিষ্যতে যেন মানুষকে এ ধরনের উপদেশ দিতে না হয় এমনভাবেই নিজের জন্য সঙ্গী বাছাই করুন।
৬. শুধু ভালোবাসার কারণেই বিয়ে করা। বাস্তব জীবন অনেক কঠিন। পরিবার, সমাজ সবকিছু চিন্তা করেই আপনাকে সঙ্গী বাছাই করতে হবে। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। এটাও আপনাকে মাথায় রাখতে হবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,410 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,978 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,472 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,022 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,409 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,538 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,379 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,481 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)