Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সঙ্গী কখন আর তর্ক করে না

Googleplus Pint
#1
আপনার সঙ্গীর যদি আপনার সঙ্গে তর্ক করার অভ্যাস না থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু সে যদি তর্ক করে অভ্যস্ত হয় এবং হঠাৎ তা বন্ধ করে দেয়, তার মানে কী হতে পারে? অনেকেই একে ইতিবাচক মনে করলেও এর ভিন্ন মানেও হতে পারে। চুপ করে থাকা অনেক সময় বড় সমস্যা বয়ে আনে।
কী কী কারণে সঙ্গী তর্ক করা ছেড়ে দেয়, তা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। চলুন, জেনে নেওয়া যাক কী সেগুলো।
১. সঙ্গী বুঝে গেছে, আপনি তার কথা বুঝবেন না। তাই সে কথা বাড়ায় না। এমন অবস্থায় আপনার উচিত কথা কম বলা এবং সঙ্গীর কথা শোনা।
২. সে সম্পর্ক বিচ্ছেদের কথা ভাবছে। সঙ্গী যদি গোপনে সম্পর্ক বিচ্ছেদের কথা ভাবে, তাহলে অযথা ঝগড়া বাড়াবে না। ঝগড়ার সময় অবশ্যই নীরবতা পালন করবে।
৩. অনেক সময় ভালো বোঝাপড়া থাকলে তর্ক হয় না। সময়ের পরিক্রমায় মানুষ পরিপক্ব হয়। এ কারণে অনেক কিছু বুঝতে শেখে। ফলে তর্কের পরিমাণ কমে যায়।
৪. সংঘাতময় পরিস্থিতি এড়াতে সঙ্গী চায় না তর্কে লিপ্ত হতে। প্রতিদিনের ঝগড়ার চেয়ে চুপ করে সমস্যার সমাধান করাকেই সে যথাযথ মনে করে। কিন্তু তার মানে এই নয়, সঙ্গী আপনার সব কথায় রাজি।
৫. সে আপনার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। এটা একটা কারণ হতে পারে। যখন সঙ্গী আপনার স্বভাবের সঙ্গে নিজেকে মানানসই করে তোলার চেষ্টা করে, তখন নিজেকে শান্ত রাখে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,410 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,978 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,472 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,022 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,409 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,538 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,379 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,481 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)