Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

এক প্যাকেই ত্বকের তিন সমস্যা দূর!

Googleplus Pint
#1
ব্রণ দূর করতে, চোখের নিচের কালো দাগের সমস্যার সমাধানে কিংবা কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে মাত্র একটি প্যাকই যথেষ্ট! তবে এই প্যাকের মধ্যে থাকতে হবে কয়েকটি প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান যেমন- বেসন, হলুদের গুঁড়ো, আমন্ড অয়েল ও দুধ। এই চারটি উপাদান একসঙ্গে মিশে ত্বকের তিনটি সমস্যার সমাধান করে। কীভাবে এই প্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। চলুন এক নজরে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
দুই চা চামচ বেসন, হলুদের গুঁড়া এক চা চামচ, আমন্ড অয়েল এক চা চামচ ও দুধ দুই চা চামচ। হলুদের গুঁড়াতে অ্যান্টিঅক্সিডেন্টস আছে যা ব্রণ দূর করে, ত্বক টানটান করে চেহারার বয়সের ছাপ দূর করে এবং চোখের নিচের কালো দাগ দূর করে। আমন্ড অয়েল আর্দ্রতা ধরে রেখে ত্বককে নরম ও মসৃণ করে এবং ত্বক উজ্জ্বল করে। বেসন ত্বক উজ্জ্বল ও দাগহীন করতে সাহায্য করে। এ ছাড়া দুধ ত্বকের ক্লান্তি দূর করে এক নিমিষেই সতেজ করে তোলে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে বেসন, হলুদের গুঁড়ো, আমন্ড অয়েল ও দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। বেশি ঘন হয়ে গেলে আরেকটু দুধ মিশিয়ে পাতলা করে নিন। ক্লিনজার দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এবার একটি ব্রাশ দিয়ে এই মিশ্রণ মুখে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুদিন ত্বকে এই প্যাক ব্যবহার করুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,410 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,978 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,472 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,022 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,409 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,538 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,379 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,481 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)