Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

স্বামীদের যেসব ভুলে সংসারে অশান্তি হয়

Googleplus Pint
#1
দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে ছেলেদের একটু বেশি সচেতন হতে হয়। অনেক সময় দেখা যায়, ছেলেরা না বুঝেই কিছু বোকামি করে ফেলে। এর রেশ ধরেই শুরু হয় সংসারে অশান্তি। আপনি যদি এমন ভুল না করতে চান, তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের এই তালিকা একবার দেখে নিতে পারেন।
১. নিজের মায়ের সঙ্গে বউয়ের তুলনা করা : এই বিষয়টি মেয়েরা একেবারেই সহ্য করতে পারে না। সব সময় মনে রাখবেন, মায়ের মতো কখনো কেউ হতে পারে না। তাই অযথা তুলনা করে সংসারে অশান্তি করার কোনো দরকার আছে বলুন?
২. স্ত্রীকে হুকুম দিয়ে কাজ করানো : এমনিতেই আপনার স্ত্রী নিজেই পুরো ঘরের কাজ সামলান। তবুও অনেকেই বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে হুকুম করতে থাকেন। এ আচরণ চলতে থাকলে কখনোই সুখী হতে পারবেন না।
৩. স্ত্রীকে না জানিয়ে হঠাৎ করেই বন্ধুদের বাসায় দাওয়াত দেওয়া : এই আচরণে মেয়েরা খুবই বিরক্ত হয়। ঠিকই সব রান্না করে আপ্যায়ন করেন, এর শোধ কিন্তু ঠিকই স্বামীর ওপর তোলেন! তাই দাওয়াত যদি দিতেই হয়, স্ত্রীর অনুমতি নিতে ভুলবেন না।
৪. স্ত্রীর পরিবার নিয়ে হাসি-তামাশা করা : মেয়েরা কখনোই সহ্য করতে পারেন না যে কেউ তাঁর পরিবার সম্পর্কে কিছু বলুক। আর সেই ভুল যদি আপনি নিজেই করেন, তাহলে আপনার স্ত্রী কখনোই আপনাকে মাফ করবেন না।
৫. নিজের অতীত নিয়ে স্ত্রীর সামনে কথা বলা : স্ত্রীর সামনে বারবার নিজের অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করার বোকামি অনেকেই করেন। এটা যেমন বিরক্তিকর, তেমনি অবুঝের মতো একটি আচরণ। কিছু কথা নিজের কাছে রাখুন, তাতে আপনারই মঙ্গল!
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)