Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

শীতে ত্বকের যত্নে যা খেয়াল রাখবেন

Googleplus Pint
#1
শীত প্রায় চলে আসছে, আর তাই এই পরিবর্তিত আবহাওয়ায় ত্বকের জন্য চাই বাড়তি যত্ন। বাইরের ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া ত্বককে করে দেয় রুক্ষ ও প্রাণশূন্য। প্রতিবারের মতো কিছু বিষয় খেয়াল রেখে চললে আপনার ত্বককে অতিরিক্ত এই শুষ্কতা ও আর্দ্রতা থেকে রক্ষা করতে পারবেন। আজকের আয়োজনের থাকছে এমনই কিছু টিপস যার পরামর্শ দেওয়া হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’র রূপচর্চা বিভাগে। চলুন একনজর জেনে নেওয়া যাক।
১. ঠান্ডা বাতাস আপানর ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা কেড়ে নিতে পারে। তাই নিয়মিত লোশন বা যেকোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। অতিরিক্ত ব্যবহার করবেন না এতে আপনার ত্বক তেলতেলে ও কালচে দেখাতে পারে। তাই যেকোনো ধরনের ত্বকের জন্য জেল বা ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।
২. প্রাকৃতিক তেল ত্বকে বয়সের ছাপ দূর করার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি জোগান দিতে পারে। ত্বকের স্তরকে রক্ষা করতে এবং উজ্জ্বলতা ধরে রাখতে এই অয়েল মালিশ করতে পারেন।
৩. গরম পানি আপনার ত্বকের প্রাকৃতিক তেল শোষণ করে নেয়। তাই এই শীতে বেশি গরম পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করুন। যা আপনার ত্বকের সঙ্গে সহজেই খাপ খাবে।
৪. সব সময়ই পুষ্টিকর খাবার খান, বিশেষ করে যেসব খাবার ‘ওমেগা ৩’ সমৃদ্ধ সেসব খাবার শীতে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। বাদাম ও মৌসুমি সবজি ত্বকের জন্য খুবই উপকারী। মিষ্টি জাতীয় এবং শ্বেতসার বহুল খাবার কম খাবেন কারণ এতে ত্বকে ব্রণের সমস্যা হতে পারে।
৫. এই আবহাওয়ায় ত্বক এমনই শুষ্ক হয়ে পড়ে তাই অতিরিক্ত স্ক্রাবিং করা উচিত নয়। এই ক্ষেত্রে ওটমিল ও কফি পাউডার ব্যবহার করতে পারেন এবং ময়েশ্চারাইজার হিসেবে শেষে অবশ্যই ক্রিম ব্যবহার করুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,198 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,412 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,980 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,473 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,024 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,412 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,539 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,380 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,483 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)