Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

পা ফাটা দূর করবে কলা!

Googleplus Pint
#1
কলা ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে, এতে ত্বক হয় নরম ও মসৃণ। অন্যদিকে অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে এসেনশিয়াল অয়েল, ভিটামিন ও ফ্যাট রয়েছে যা ত্বকের শুষ্কতা সহজেই দূর করে। এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগালে পা ফাটার সমস্যা একেবারে দূর হয়ে যাবে। কীভাবে এই প্যাক তৈরি ও ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে স্টাইল ক্রেজ ওয়েবসাইটে। চলুন, একনজরে দেখে নেওয়া যাক।
যা যা লাগবে



পাকা কলা একটি ও অ্যাভোকাডো অর্ধেকটা।
যেভাবে ব্যবহার করবেন



প্রথমে একটি ব্লেন্ডারে কলা ও অ্যাভোকাডো ভালো করে ব্লেন্ড করে নিন। পায়ের গোড়ালিতে এই প্যাক লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। এরপর পায়ে বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগান।
কতবার এই প্যাক ব্যবহার করবেন?



সাধারণত শীত শুরু হওয়ার পর থেকেই পা ফাটতে শুরু করে। তাই আগে থেকেই এই প্যাক ব্যবহার করুন। যাতে পা ফাটতে না পারে। আর যদি পায়ের গোড়ালি ফেটে যায় তাহলে প্রতিদিন এই প্যাক ঘুমানোর আগে ব্যবহার করুন, যতক্ষণ না এই সমস্যা দূর হয়ে গোড়ালি নরম হয়। আর পা ফাটার সমস্যা না থাকলে সপ্তাহে অন্তত একদিন এই প্যাক ব্যবহার করুন। আর প্রতিদিন দুই থেকে তিনবার পায়ে বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগান। এতে পা সহজে ফাটবে না।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,141 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,352 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,917 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,411 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 2,968 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,266 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,345 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,478 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,322 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,420 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)