Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

মেকআপের আগে ত্বকের যত্ন নিচ্ছেন তো?

Googleplus Pint
#1
উল্টোপাল্টা মেকআপ ত্বকের জন্য বেশ ক্ষতিকর। কিন্তু আপনি যদি মেকআপ করার আগে ত্বকের কিছু যত্ন নিতে পারেন তাহলে ক্ষতির মাত্রা কিছুটা হলেও কম হবে। কয়টি ধাপে মেকআপের আগে ত্বকের যত্ন নেবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। চলনু, একনজরে দেখে নিই।
১. প্রথমে ত্বকে ভালো করে পরিষ্কার করে নিন। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে তুলা দিয়ে মুছে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
২. সামান্য স্ক্রাবার নিয়ে পাঁচ মিনিট ত্বক ম্যাসাজ করে নিন। এতে মরা কোষ দূর হয়ে ত্বক হবে নরম ও মসৃণ। তবে স্ক্রাবিংয়ের পর অবশ্যই ত্বকে বরফ ঘষে নেবেন। না হলে মেকআপ লোমকূপের মুখে জমে যেতে পারে।
৩. বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মনে রাখবেন, ময়েশ্চারাইজার ব্যবহারের কারণে মেকআপ অনেক বেশি ন্যাচারাল মনে হবে এবং মেকআপ ফেটে যাবে না।
৪. মুখে সামান্য সিরাম অথবা ফেস ওয়েল ব্যবহার করুন। এটি ত্বককে শুষ্ক হতে দেবে না এবং ত্বক নরম ও মসৃণ রাখবে।
৫. রাতের পার্টির মেকআপের আগে নাইট ক্রিম লাগাতে পারেন। এটি মেকআপের হাত থেকে ত্বককে দীর্ঘ সময় ভালো রাখবে।
৬. দিনের পার্টির মেকআপের আগে ডে ক্রিম ব্যবহার করুন যাতে সানস্ক্রিন আছে। এর ফলে রোদের হাত থেকে ত্বক রক্ষা পাবে। কারণ যতই মেকআপ করুন না কেন সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বক রোদের কারণে পুড়ে যেতে পারে।
৭. মেকআপ করার আগে অবশ্যই চোখের নিচে আইক্রিম ব্যবহার করবেন। এতে ডার্ক সার্কেল কিছুটা হলেও দূর হবে এবং চোখের চারপাশ টানটান থাকবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,198 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,411 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,979 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,473 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,024 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,410 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,539 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,379 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,482 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)