Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

তিন উপায়ে কনুইয়ের কালো দাগ দূর!

Googleplus Pint
#1
গরম হোক কিংবা শীত, হাতের কনুইয়ের কালো দাগের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। আর বেশির ভাগ সময় শরীরের এই অংশ খসখসে ও শুষ্কও থাকে। কনুইয়ের কালচে দাগ দূর করতে এবং নরম ও মসৃণ করতে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। দেখে নিন তিনটি উপায়—
পদ্ধতি : ১
লেবু কনুইয়ের দাগ দূর করেতে বেশ কার্যকর। প্রাকৃতিক এই উপাদানে প্রচুর পরিমাণে সাইট্রিক এসিড, ভিটামিন সি ও প্রাকৃতিক ব্লিচের উপাদান রয়েছে। এগুলো দ্রুত কনুইয়ের কালো দাগ দূর করে এবং কনুই নরম করে। প্রথমে একটি লেবু কেটে দুই টুকরো করে নিন। এবার কনুইতে লেবু ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ মিনিট ঘষুন। এর পর ধুয়ে ফেলুন। টানা এক সপ্তাহ প্রতিদিন লেবু দিয়ে কনুই ঘষুন। দেখবেন, খুব সহজেই কালো দাগ দূর হয়ে যাবে।
পদ্ধতি : ২
কনুইয়ের কালচে দাগ দূর করে কনুই নরম ও মসৃণ করতে অ্যালোভেরার রস ব্যবহার করতে পারেন। প্রথমে অ্যালোভেরার রস বের করে হাতের কনুইতে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পদ্ধতি : ৩
আলুর রস ত্বক উজ্জ্বল করতে কার্যকর। প্রথমে আলু ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এবার হাতের কনুইয়ে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,410 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,978 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,472 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,022 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,327 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,409 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,538 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,379 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,481 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)